টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ এএম

গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে টি-টোয়েন্টির একটা রেকর্ড নিজের করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। শাইনপুকুরের বিপক্ষে মাত্র ২৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকা ইমন ফিফটি পেয়ে গেছেন মোটে ১৫ বলে। বাংলাদেশের ক্রিকেটে সব সংস্করণ মিলিয়েই এত কম বলে ফিফটির রেকর্ড আর নেই – না বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের আছে, না বাংলাদেশের মাটিতে বিদেশি কোনো ব্যাটসম্যানেরও।

ডিপিএলে আজও তিনটি ম্যাচ আছে। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গাজী গ্রুপের মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স। ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংকের ম্যাচটি হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে, আর লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্সের ম্যাচটি হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।

আইপিএলে আজ হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে আজ প্রথমবারের মতো দেখা যেতে পারে যশপ্রীত বুমরাকে। চোটের কারণে এতদিন খেলতে পারেননি মুম্বাই পেসার।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ

গাজী গ্রুপ–রূপগঞ্জ টাইগার্স

সকাল ৯টা, টি স্পোর্টস

ব্রাদার্স ইউনিয়ন–অগ্রণী ব্যাংক

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

লিজেন্ডস অব রূপগঞ্জ–পারটেক্স

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

 

আইপিএল

মুম্বাই ইন্ডিয়ানস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

লেস্টার সিটি–নিউক্যাসল

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

লা লিগা

লেগানেস–ওসাসুনা

রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। একই সময় পেয়েছে নেপালও।
বিগ বি পরিকল্পনার জাপান–বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে, তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার প্রধানমন্ত্রীর জাপান...
ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ৪১ মিনিট। পশ্চিম দিক থেকে আসে ছয় মুখোশধারী দুর্বৃত্ত। এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। মাত্র এক মিনিটের মধ্যে দুজনকে গুলি করে হত্যার পর আবার পশ্চিম দিক দিয়েই পালিয়ে...
লোডিং...

এলাকার খবর