ক্রীড়াঙ্গনে আজ শনিবার ব্যস্ত সূচি। মেয়েদের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ও পিএসএলে আজ দুটি করে ম্যাচ আছে।
ফুটবলের সূচিটা আরও বেশি ব্যস্ত। বিকেলে বাংলাদেশ ফুটবল লিগে মাঠে নামবে বসুন্ধরা কিংস, ব্রাদার্স ইউনিয়ন, পিডব্লিউডি ও মোহামেডানের মতো ক্লাব। রাতে এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি।
প্রিমিয়ার লিগে আজ ম্যাচ আছে লিভারপুল, আর্সেনাল, টটেনহাম, অ্যাস্টন ভিলাসহ বেশ কয়েকটি দলের। লা লিগায় বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, বিলবাও, ভালেন্সিয়াসহ আরও কয়েকটি দল মাঠে নামবে। বুন্দেসলিগায়ও আছে বেশ কয়েকটি ম্যাচ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
মেয়েদের ওয়ানডে
বাংলাদেশ-শ্রীলঙ্কা
সকাল ৯.৩০ মিনিট, ইউটিউব/টি স্পোর্টস
পিএসএল
করাচি-কোয়েটা
বেলা ৩.৩০ মিনিট, টি স্পোর্টস
লাহোর-পেশোয়ার
রাত ৮টা, টি স্পোর্টস
আইপিএল
দিল্লি-পাঞ্জাব
বিকেল ৪টা, স্টার স্পোর্টস ১, ২
রাজস্থান-হায়দরাবাদ
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, ২
ফুটবল
বাংলাদেশ ফুটবল লিগ
কিংস-ব্রাদার্স
বেলা ৩.৩০ মিনিট, ইউটিউব/বিএফএফ টিভি
পিডব্লিউডি-মোহামেডান
বেলা ৩.৩০ মিনিট, ইউটিউব/বিএফএফ টিভি
এফএ কাপ
ম্যান সিটি-সাউদাম্পটন
সেমিফাইনাল
রাত ১০.১৫ মিনিট, সনি টেন ১, ২
ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুলহাম-অ্যাস্টন ভিলা
সন্ধ্যা ৫.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২
লিভারপুল-প্যালেস
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২
ওয়েস্ট হাম-এভারটন
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২
উলভস-টটেনহাম
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২
আর্সেনাল-নিউক্যাসল
রাত ১০.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২
লা লিগা
আলাভেস-মায়োর্কা
সন্ধ্যা ৬টা, বিগিন অ্যাপ
হেতাফে-বার্সেলোনা
রাত ৮.১৫ মিনিট, বিগিন অ্যাপ
ভালেন্সিয়া-জিরোনা
রাত ১০.৩০ মিনিট, বিগিন অ্যাপ
আতলেতিকো-বিলবাও
রাত ১টা, বিগিন অ্যাপ
বুন্দেসলিগা
মেইঞ্জ-বায়ার্ন
রাত ৭.৩০ মিনিট, সনি লিভ, ট্যাপমেড
কোলন-লেভারকুসেন
রাত ৭.৩০ মিনিট, সনি লিভ, ট্যাপমেড
ভলফসবুর্গ-গ্ল্যাডবাখ
রাত ৭.৩০ মিনিট, সনি লিভ, ট্যাপমেড
হামবুর্গ-হফেনহেইম
রাত ১০.৩০ মিনিট, সনি লিভ, ট্যাপমেড



