২৬ ক্রীড়া ফেডারেশনে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন 

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

দেশের ক্রীড়াঙ্গণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে সব জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে ‘ক্রীড়াঙ্গণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে’ গঠিত কমিটি। প্রথম ধাপে ২৬টি ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর কমিটির সুপারিশও জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এ সময় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, আমিনুল হক দেওয়ান সজল ও জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, ‘দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা বর্তমানে অ্যাডহক বা দীর্ঘদিনের একপেশে কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব কমিটিতে নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় ক্রীড়াঙ্গণে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই প্রাথমিকভাবে ২৬টি কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে, যাতে দ্রুত নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি দায়িত্ব নিতে পারে।’ 

তিনি জানান, প্রথম ধাপের ২৬টি ফেডারেশনের অধিকাংশই অলিম্পিকভুক্ত এবং এশিয়ান গেমসে অংশগ্রহণকারী সংস্থা। ‘যারা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসবেন, তারাই এশিয়ান গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। আমরা নির্বাচন করিয়েই ছাড়ব,’ বলেন তিনি। নির্বাচন পরিচালনায় সক্ষম ব্যক্তিদেরই এসব কমিটিতে রাখা হয়েছে বলেও জানান তারা।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ব্যক্তিদের কেউ নতুন কমিটিতে থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রেদোয়ান বলেন, ‘রাজনৈতিক পদধারীরা নয়, বরং যারা ক্রীড়াঙ্গনে ত্যাগী, কর্মঠ এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।’ বিতর্ক এড়াতে জেলা ও ফেডারেশনে সুষ্ঠুভাবে নিবার্চন আয়োজনে ছয়টি উপকমিটি করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভূয়সী প্রশংসা করে রেদোয়ান বলেন, ‘তিনি ব্যতিক্রমধর্মী একজন মানুষ। ক্রীড়াঙ্গণের উন্নয়নে তিনি কিছু করে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন।’ 

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য আমিনুল হক দেওয়ান সজল বলেন, ‘খেলার মাঠ হবে সবার। বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। ক্রীড়াঙ্গণে আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে চাই না। আমাদের লক্ষ্য হবে যোগ্য, দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠকদের মাধ্যমে দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়া।’

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর