২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেল শিক্ষার্থী!

আপডেট : ০৬ মে ২০২৪, ১০:০৩ পিএম

কোনো বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ কত পেতে পারে? এর উত্তর হচ্ছে, সে সর্বোচ্চ ২০০ পেতে পারে। এর বেশি পাওয়া কখনোই সম্ভব নয়।

কিন্তু ভারতের গুজরাটে চতুর্থ শ্রেণির (ফোর্থ গ্রেড) এক শিক্ষার্থী এক বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষায় পেয়েছে ২১২! ২০০ নম্বরের আরেকটি বিষয়ের পরীক্ষায় সে পেয়েছে ২১১! 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গুজরাটের দাহুদ জেলার একটি স্কুলের এ ঘটনা অনাকাঙ্ক্ষিত ভুল বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন।   
 
সম্প্রতি চতুর্থ শ্রেণির পরীক্ষার রেজাল্ট শিট হাতে পায় ভানশিবেন মণীশভাই। সে রেজাল্ট শিট দেখে তাজ্জব বনে যায়। তাতে ২০০ নম্বরের গুজরাটি বিষয়ে সে পেয়েছে ২১১! আর গণিতে স্মরণকালের সেরা রেজাল্ট করেছে সে, ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১২!

এই ফল পেয়ে দ্রুত বাবা–মাকে জানায় ভানশিবেন মণীশভাই। এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা। ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত গড়ালে শুরু হয় সমালোচনা।  

পরে জানা যায় রেজাল্ট শিট বানানোর সময় ভুল হয়েছে। পরে তার রেজাল্ট ঠিক করে দেওয়া হয়। আসলে গুজরাটি বিষয়ে সে পেয়েছিল ১৯১ এবং গণিতে পেয়েছিল ১৯০। বাকি বিষয়ের রেজাল্ট ঠিকই ছিল। 

এ ঘটনার সঠিক কারণ বের করতে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা বিভাগ। 

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। এ অবস্থায় তাঁদের দেখতে পেয়ে রাস্তাতেই ধরে বিয়ে দিয়েছেন ওই নারীর স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে এই ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর