জানুয়ারিতে ২৫৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৬ পিএম

২০২৪ সালের জানুয়ারি মাসে ২৫৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যা গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় ১১টি কম। জানুয়ারিতে ধর্ষণের ঘটনা ৩১টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৪টি, ধর্ষণ ও হত্যার ২টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৫ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত 'মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জানুয়ারি, ২০২৪' এ তথ্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। এমএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এই  প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন: ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, আত্মহত্যা ও পারিবারিক সহিংসতা বিশেষ করে শারীরিক নির্যাতনের ঘটনা বিগত মাসগুলোর তুলনায় কিছুটা কম হলেও তা ছিল অত্যন্ত উদ্বেগজনক। নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা তা অপরাধ প্রতিরোধে দৃশ্যমান ছিল না।

জানুয়ারিতে ধর্ষণের শিকার ৩১ জনের মধ্যে ৮ জন শিশু, ১৪ জন কিশোরী ছিল। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৫ জন কিশোরী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ২ জন শিশু। ধর্ষণের চেষ্টা ১৩টি, যৌন হয়রানি ১৬টি, শারীরিক নির্যাতনের ২৪টি ঘটনা ঘটেছে। এ সময়ে ২ জন শিশু, ২৩ জন কিশোরী ও ৩৪ জন নারীসহ মোট ৫৯ জন আত্মহত্যা করেছেন। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে  অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু ও ৩ জন নারী। অপরদিকে ২ জন শিশু, ২ জন কিশোরী ও ২ জন নারী নিখোঁজ রয়েছেন। এ ছাড়া জানুয়ারি মাসে ১ জন শিশু, ২ জন কিশোরী ও ৫ জন নারী অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৮৬ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ৩৩ জন শিশু ও কিশোরী রয়েছেন। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিশোধ, পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে।

 এ ছাড়া জানুয়ারি মাসে ৭ জন মৃত ও ৩ জন জীবিত সহ মোট ১০ জন নবজাতক শিশুকে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, যা অমানবিক ও নিন্দনীয়।

দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ...
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক নারীকে কুপিয়ে হত্যা এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের দ্বারা বিধবা নারীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা...
সারা দেশে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত কুইক রেসপন্স টিম কাজ করছে।
নারী ও কন্যা নির্যাতন চিত্র–২০২৪
নারী ও কন্যার প্রতি সহিংসতার ব্যাপ্তি বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারণে উপজেলা, তৃণমূল পর্যায়ে নারী প্রতি সহিংসতার ঘটনা বেশি ঘটছে। ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র–২০২৪’ সমীক্ষার তথ্য...
রাজধানীর মালিবাগে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ বিস্ফোরণ হয়। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া...
কুড়িগ্রামে নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কৃষকরা। পরে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার কচাকাটা থানার গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। 
জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অভ্যর্থনা...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর