এপ্রিলে ২৭৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ 

আপডেট : ০২ মে ২০২৪, ১১:৫০ এএম

চলতি বছরের এপ্রিল মাসে ২৭৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। এ মাসে ধর্ষণের ঘটনা ৩৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৫টি, ধর্ষণ ও হত্যা ৩টি ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী। ধর্ষণের শিকার ৩৮ জনের মধ্যে ৬ জন শিশু, ১৮ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১ জন শিশু, ৫ জন কিশোরী এবং ধর্ষণ ও হত্যার শিকার ২ জন শিশু ও ১ জন নারী। ধর্ষণের চেষ্টা ১৪টি, যৌন হয়রানি ১৩টি, শারীরিক নির্যাতনের ৩৮টি ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত 'মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন এপ্রিল, ২০২৪' এ তথ্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় এমএসএফ। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে এমএসএফ এর পক্ষ থেকে প্রতি মাসে এই  প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী এপ্রিল মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, আত্মহত্যা ও পারিবারিক সহিংসতা বিশেষ করে শারীরিক নির্যাতনের ঘটনা বিগত মাসগুলোর মতো একই ধারাবাহিকতায় ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ক্ষেত্রে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে দেশে আইন থাকা সত্ত্বেও অপরাধ দমনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যায় নি।  
এপ্রিল মাসে ৩ জন শিশু, ১৯ জন কিশোরী ও ৪৫ জন নারীসহ মোট ৬৭ জন আত্মহত্যা করেছেন। এ ছাড়া অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ২ জন কিশোরী ও ১ জন নারী। এ ছাড়া গতমাসে ২ জন শিশু, ২ জন কিশোরী ও ৪ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৭৬ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২৩ জন শিশু ও কিশোরী রয়েছে। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিশোধ, পারিবারিক বিরোধ, যৌতুক, প্রেমঘটিত ও অভিমান ইত্যাদি কারণে এ হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গতমাসে ৮ জন মৃত ও ২ জন জীবিত মোট ১০ জন নবজাতক শিশুকে বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে যা অমানবিক ও নিন্দনীয়। এ সমস্ত শিশুদেরকে কি কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরূপণের চেষ্টা করছে না।

আরও পড়ুন:

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
স্বামী নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় বড়পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী। নায়ক হিসেবে থাকছেন আফরান নিশো।সিনেমার নাম ‘অপলক’।  বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সিনেমাটির...
দেশের মুদ্রাবাজারে আবারও ঊর্ধ্বমুখী ডলারের দাম। এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দর বেড়েছে দুই টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়ছেন আমদানিকারকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, খোলা বাজারে ডলারের দামে...
মজুরি বৃদ্ধির দাবিতে আজ বুধবারও বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করেছে পোশাক শ্রমিকরা। ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে।...
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের নামে একটি পক্ষ অশান্তি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর