সাইবার অপরাধের শিকার নারীদের যা জানা জরুরি

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১০:২৪ এএম

বর্তমানে তথ্য–প্রযুক্তির বিভিন্ন দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এতে যেমন সফলতা আসছে, তেমনি ব্যক্তি জীবনেও কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়ছেন। সাইবার অপরাধ এমন একটি অপরাধ, যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত।

এখন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে সাইবার অপরাধ। দেশের বা দেশের বাইরের বসে প্রযুক্তির মাধ্যমে যে কেউ এই অপরাধ সংঘটিত করছেন। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন নারীরা।

ইন্টারনেটের পরিধি এখন সর্বব্যাপী। সহজলভ্য ইন্টারনেট এখন মানুষের হাতের মুঠোয়। তারা খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করছেন। এতে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। আর এই স্মার্টফোনের সঙ্গে বাড়ছে অপরাধ প্রবণতা। যেখানে বিভিন্ন আইডি হ্যাক করে অপরাধীরা নারীদের হুমকি দিচ্ছে। এ ক্ষেত্রে পর্নোগ্রাফির মতো ভয়াবহ কাজও হচ্ছে।

আমাদের দেশে সাইবার অপরাধের বেশিরভাগ ভুক্তভোগী হলেন নারীরা। ভুক্তভোগী নারীদের মধ্যে অনেকেই জানেন না এই বিষয়ে করণীয় কী? আবার অনেকে পরিবারের সম্মান ও সমাজের ভয়ে এসব বিষয়ে মুখ বন্ধ রাখেন।

তবে সাইবার নিরাপত্তা আইনের গুরুত্বপূর্ণ ধারা রয়েছে। চাইলে যে কোনো ভুক্তভোগী নারী সাইবার অপরাধে শিকার হলে আইনি ব্যবস্থা নিতে পারবেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন বলেন, ‘ইদানীং সাইবার অপরাধের প্রবণতা বাড়ছে। নারীরা এক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকিতে পড়ছেন। এ ধরনের অপরাধের শিকার ভুক্তভোগী নারীরা প্রাথমিকভাবে নিকটস্থ থানায় অভিযোগ করতে পারেন। বাংলাদেশে ২০০৬ সালে প্রথম সাইবার অপরাধ প্রতিরোধ আইন (আইসিটি অ্যাক্ট) প্রণয়ন করা হয়। এরপর ২০১৩ সালে এই আইন সংশোধন করা হয়। এ আইনে কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও তোলা এবং তা প্রকাশ করার অপরাধে ১০ বছর কারাদণ্ড এবং অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। এই আইনের সঠিক ব্যবহারের ব্যাপারে সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগ করা হলে সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।’

মূলত ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধপ্রবণ ব্যক্তিরা ভুয়া আইডি খুলে নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকেন। এরপর সেই ছবির মাধ্যমে ভুয়া আইডি খুলে বা আইডি হ্যাক করে ছবি বা ভিডিও বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেন।

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন মনে করেন, নারীরা তাৎক্ষণিকভাবে সাইবার হয়রানি থেকে রক্ষা পেতে হটলাইন ‘৯৯৯’–এ ফোনও করতে পারেন। এর বাইরে রাজধানীর তেজগাঁওয়ে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারে গিয়েও সরাসরি কথা বলতে পারেন। এছাড়া ভুক্তভোগী নারীরা সরাসরি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অধীনে পরিচালিত Police Cyber Support for Women (PCSW) ইউনিটকে অভিযোগ জানাতে পারেন। তবে, অভিযোগ করার ক্ষেত্রে ফোনালাপের রেকর্ড, মেসেজের স্ক্রিনশট, বিভিন্ন আলামতের স্ক্রিনশট, লিংক, অডিও বা ভিডিও ফাইল সংগ্রহে রাখা দরকার।

পরিশেষে বলতে হয়, সাইবার অপরাধের শিকার হলে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। সম্ভব হলে আপনার পরিবার বা কাছের মানুষদের বিষয়টি জানান। এ ক্ষেত্রে প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে। এসব প্রমাণপত্র আইনগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ...
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক নারীকে কুপিয়ে হত্যা এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের দ্বারা বিধবা নারীকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা...
সারা দেশে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারা দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালিত কুইক রেসপন্স টিম কাজ করছে।
নারী ও কন্যা নির্যাতন চিত্র–২০২৪
নারী ও কন্যার প্রতি সহিংসতার ব্যাপ্তি বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারণে উপজেলা, তৃণমূল পর্যায়ে নারী প্রতি সহিংসতার ঘটনা বেশি ঘটছে। ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র–২০২৪’ সমীক্ষার তথ্য...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর