আজ ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ এএম

ইলা মিত্র। ছবি: সংগৃহীততেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা বিপ্লবী ইলা মিত্রের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের ১৩ অক্টোবর মারা যান বাংলার এই মহীয়সী নারী। জমিতে মোট উৎপাদিত ফসলের তিন ভাগের দুইভাগ পাবেন চাষি, এক ভাগ জমির মালিক—এই দাবিতেই সূত্রপাত তেভাগা আন্দোলনের।

১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ১৯৪৫ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের জমিদার পরিবারের সন্তান রমেন্দ্র নাথ মিত্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত চলা তেভাগা আন্দোলনের মূল অংশে নেতৃত্ব দেন ইলা মিত্র। এই আন্দোলনের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। তাঁর ওপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন।

২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেভাগা আন্দোলনে ইলা মিত্রের স্মৃতিবিজড়িত স্থান নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ‘ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা’ প্রাঙ্গণে আলোচনা ও প্রার্থনার আয়োজন করেছে ‘রানী ইলা মিত্র স্মৃতি সংসদ’। সকাল ৯টায় শুরু হবে আলোচনা সভা।

তেভাগা আন্দোলনের এই বিপ্লবীর স্মৃতি ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গড়ে তোলা হয়েছে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা। সংগ্রহশালাটির অবস্থান তেভাগা আন্দোলনস্থল নাচোল উপজেলার কেন্দুয়া-রাওতারা গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গড়ে তোলা হয়েছে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনপিচ ঢালা সড়ক ছেড়ে ইট বিছানো পথ দিয়ে কিছুটা যেতেই সবুজ ধানখেতের মাঝখানে মাটির সুরম্য দ্বিতল ভবন। রঙিন দেয়ালে খড়িমাটি দিয়ে আলপনা আঁকা। ভবনের সামনে কাঠ-মাটির সিঁড়ি। দৃষ্টিনন্দন এ ভবনে চোখ আটকে যাবে যে কারোর। এটিই ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা।

দ্বিতল ভবনের নীচ তলায় দুটি আর উপর তলায় একটি বড় কক্ষ। সংগ্রহশালায় স্থান পেয়েছে ইলা মিত্রের দুর্লভ ছবি, তাঁকে নিয়ে লেখা বিভিন্ন বই। তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভ্যানিটি ব্যাগ। কারণ তেভাগা আন্দোলনের নেত্রী কিংবদন্তি ইলা মিত্রের ব্যবহৃত ব্যাগ এটি। সংগ্রহশালায় এই ব্যাগটিই ইলা মিত্রের সরাসরি ব্যবহৃত একমাত্র জিনিস। ২০২৩ সালে ভারতে বসবাসরত ইলা মিত্রের পরিবারের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালাটি গড়ে তোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সংগ্রহশালাটি উদ্বোধন করা হয়। সংগ্রহশালার জন্য ইলা মিত্রের ব্যবহৃত আরও জিনিসপত্র সংগ্রহের চেষ্টা চলছেন।

তেভাগা আন্দোলনের নেত্রী কিংবদন্তি ইলা মিত্রের ব্যবহৃত ব্যাগ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, ‘এরই মধ্যে আমরা একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম ভারতে। তিনি ইলা মিত্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং একটি ভ্যানিটি নিয়ে এসেছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বা অন্য কোন উপায়ে সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। ইলা মিত্রের বংশধরদের সঙ্গে যোগাযোগ করে তাঁর ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করব। আমাদের আশা শিগগিরই সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ হবে।’

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর