কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মদিন উদ্‌যাপন

আপডেট : ২৩ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী মুক্তির জন্য নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি তাঁর পরিপূর্ণ জীবনে সকলের ভালবাসা পেয়েছিলে, যা অন্য তেমন কারোর ভাগ্যে জোটেনি।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)–এর উদ্যোগে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষ্যে ‘নারী মুক্তি মানেই মানব মুক্তি’ শীষর্ক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কবি কন্যা সাঈদা কামাল এসব কথা বলেন। সাঁঝের মায়া ট্রাস্টের আঙিনায় ২২ জুন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানান অনুষ্ঠানের সভাপতি ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)’র প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারী। অনুষ্ঠানে কবি সুফিয়া কামালের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন লেখক, গবেষক ও রাজনীতি বিশ্লেষক মহিদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, কবি জীবনী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সারাবান তহুরা। এ ছাড়া কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন বিভিন্ন সংগঠন থেকে আগত স্বজনেরা।

আলোচনা সভার বক্তারা সমাজ উন্নয়নে, মানবমুক্তি, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের অবদান, তাঁর জীবন ও কর্মের নানাদিক আলোচনা করেন। কবির লেখা থেকে পাঠ করেন খিয়ামুর রহমান ও আবৃত্তি করেন অ্যাডভোকেট নাহিদ শামস। সংগীত অংশগ্রহণ করেন মাহবুবা সুলতানা লীমা।

সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর সরকারি চাকরিতে বাড়ছে নারীর অংশগ্রহণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব সামাল দিচ্ছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি বেড়েছে...
হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর