বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

মার্কিন সাময়িকী ফোর্বস ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং দশম স্থানে রয়েছে ইসরায়েল। 

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এই তালিকাটি তৈরি হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে। এই তালিকা তৈরির পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং আমেরিকার নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন। 

২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী দেশের তালিকা নিচে দেওয়া হলো: 

তালিকার শীর্ষে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।

দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ১৪১ কোটি।

রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে। ভ্লাদিমির পুতিনের দেশের জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

৩.৭৩ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং সাত কোটি জনসংখ্যার ইংল্যান্ড রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। দেশের জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৮ কোটি।

অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক শক্তির সমন্বয়ের কারণে, দক্ষিণ কোরিয়া তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। এর জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৫.১৭ কোটি।

সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ৬.৬৫ কোটি।

জাপান রয়েছে অষ্টম স্থানে। এই দেশের জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ১২ কোটি।

১.১৪ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং ৩.৩৯ কোটি জনসংখ্যার দেশ সৌদি আরব রয়েছে নবম স্থানে।

তালিকায় দশম স্থানে রয়েছে ইসরায়েল। এই দেশের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার। জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।

বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে তার সাথে নিজের গভীর বন্ধুত্বের উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে দুই নেতার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন...
যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই বৈঠকে চীনের সঙ্গে বাণিজ্য...
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক রাড্ডা ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু এর মানে এই না যে রাতের আঁধারে ভেঙে দিতে হবে। এ ঘটনার...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো...
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর