স্টাফের সঙ্গে অসদাচরণ, ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের মন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম

মন্ত্রণালয়ের এক স্টাফের সঙ্গে অসদাচরণের কারণে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এ ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন। আজ সোমবার নিজেই পদত্যাগের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। তবে তিনি এমপি হিসেবে এখনো পার্লামেন্টে থাকছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত সপ্তাহে একজন স্টাফের সঙ্গে কথা বলার সময় তাঁর বাহুতে হাত দেন বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। এটিকে তিনি নিজেই ‘অবাধ্য আচরণ’ বলে অভিহিত করেছেন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সোমবার তিনি বলেন, এটি তর্কের কোনো বিষয় নয়। 

এর আগে গত অক্টোবরেও সমালোচনার মুখে পড়েছিলেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। ওই সময় এক কর্মীকে তিনি ‘লুজার’ বলে অভিহিত করেছিলেন। পর অবশ্য এ নিয়ে ক্ষমা চান তিনি। এবারের ঘটনার পর পদত্যাগই করলেন এই মন্ত্রী।  

এবারের ঘটনার ব্যাপারে বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি বলেন, ‘কাজের ব্যাপারে গত সপ্তাহে একজন স্টাফ মেম্বারের সঙ্গে আমার আলাপ হয়। আমি অনেকক্ষণ তার সঙ্গে কথা বলি। ওই সময় হাতটা তার বাহুতে চলে যায়। এটা ঠিক হয়নি।’

তবে এ নিয়ে ঠিক কী হয়েছে, তা বিস্তারিত জানাননি বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি।

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে, এমন ইঙ্গিতের পরই বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলার আরও দুর্বল হয়েছে। এ অবস্থায় সপ্তাহ জুড়েই মার্কিন মুদ্রার মান নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন। এ ছাড়া গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করছেন বলেও অভিযোগ...
একটি বিতর্কিত বিলের জেরে গত বছর পার্লামেন্টে হট্টগোল করায় বরখাস্ত হলেন নিউজিল্যান্ডের বিরোধী দলের তিন এমপি। এই তিনজন দেশটির মাওরি সম্প্রদায়ের প্রতিনিধি। মাওরিদের সঙ্গে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাকালীন...
নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এ ঘটনায়...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর