নতুন পোপের নাম ঘোষণা

আপডেট : ০৮ মে ২০২৫, ১১:৪৫ পিএম

আমেরিকান কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট রোমান ক্যাথলিক চার্চের নতুন পোপ ও নেতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সেন্ট পিটারস স্কয়ারে তাঁর নাম ঘোষণা করেন একজন সিনিয়র কার্ডিনাল। নতুন পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

এর আগে আজ খ্রিষ্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার নতুন প্রধান নির্বাচিত হওয়ায় সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট পিটার্স বাসিলিকার ঘণ্টা বেজে উঠে এই ঐতিহাসিক ঘোষণাকে নিশ্চিত করে।

প্রাচীন প্রথা অনুযায়ী, ক্যাথলিক চার্চের কার্ডিনালরা গোপন সমাবেশে মিলিত হয়ে নতুন পোপ নির্বাচনের জন্য ভোট দেয়। ভোটের পর, নতুন পোপ নির্বাচিত হলে চিমনি দিয়ে সাদা ধোঁয়া ছাড়া হয়, যা বিশ্বজুড়ে ক্যাথলিকদের জন্য আনন্দের বার্তা বহন করে।

পোপ হচ্ছেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা। রোমান ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী, তিনি যিশু খ্রিস্টের সরাসরি উত্তরাধিকার হিসেবে বিবেচিত হন। এছাড়া তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি বলা হয়। পোপ পুরো ক্যাথলিক চার্চের ওপর পূর্ণ ও অসীম ক্ষমতার অধিকারী হন। 

পোপ বিশ্বের প্রায় ১৪০ কোটির বেশি ক্যাথলিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তি হিসেবে বিবেচিত হন। 

গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।

গতকাল বুধবার সকালে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।

এবার ২৬৭তম পোপ নির্বাচন করলেন কার্ডিনালরা, যে নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়। 

যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যেতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রভাবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি সাধারণ...
ইরানে মার্কিন সামরিক হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধ-সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের এই প্রতিবেদনকে তারা বিশ্বাসযোগ্য মনে করে না।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর