পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে এর ফলে সোমবার রাজ্যের ১৯৪টি আসনের বদলে ১৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তি অনুসারে, ২৯ এপ্রিল ফলতার বহু ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগ রয়েছে। এ কারণেই ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনার পর ২১মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সেদিন স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৮৫টি বুথে চলবে ভোটগ্রহণ। আর ফল ঘোষণা করা হবে ২৪ মে। স্থানীয় পুলিশকে ফলতার আইনশৃঙ্খলার ওপর নজর রাখার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।



