স্বাধীনতা ঘোষণা নিয়ে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীন হোক।’ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীন সফর ও সি জিনপিংয়ের সঙ্গে দুই দফা বৈঠক শেষে গতকাল শুক্রবার ফক্স নিউজকে ট্রাম্প এ কথা বলেন।

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:১৩ পিএম

চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীন হোক।’ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীন সফর ও সি জিনপিংয়ের সঙ্গে দুই দফা বৈঠক শেষে গতকাল শুক্রবার ফক্স নিউজকে ট্রাম্প এ কথা বলেন।

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই। কারণ, তাইওয়ান এরই মধ্যে নিজেকে ‘সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে দেখে।

দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি আইনগতভাবেও তাইওয়ানকে আত্মরক্ষার উপায়-উপকরণ দিতে বাধ্যবাধকতা রয়েছে দেশটির। প্রায়ই এ বিশেষ মিত্রতা এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে সমন্বয় করে চলতে হচ্ছে ওয়াশিংটনকে। ট্রাম্প আগে বলেছিলেন, স্বশাসিত দ্বীপটি সম্পর্কে তিনি ‘কোনো দিকেই কোনো প্রতিশ্রুতি দেননি’।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বরাবর দাবি করে এসেছে চীন। এমনকি চীনা কর্তৃপক্ষ বলপূর্বক তাইওয়ান দখল করার সম্ভাবনা কখনো উড়িয়ে দেয়নি।

অন্যদিকে মিত্র হলেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান হলো, ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র স্বীকার করে নিচ্ছে যে চীনে সরকার একটিই, অর্থাৎ এক চীন নীতি।

অন্যদিকে বেইজিং কখনো তাইওয়ানের প্রেসিডেন্টকে পছন্দ করেনি। এ নিয়ে চীন বরাবর সরব। এর আগে তাঁকে ‘ঝামেলা সৃষ্টিকারী’ ও ‘আন্তপ্রণালি শান্তি বিনষ্টকারী’ বলেও চিহ্নিত করা হয়েছে।

তাইওয়ানের অধিবাসীদের অনেকে নিজেদের স্বতন্ত্র একটি জাতির অংশ মনে করেন। তবে বেশির ভাগই এখনকার পরিস্থিতি জিইয়ে রাখার পক্ষে। অর্থাৎ চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হবে না, আবার দেশটির সঙ্গে একীভূতও হবে না।

ফক্স নিউজকে ট্রাম্প জানান, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, ‘আপনি জানেন, যুদ্ধ করতে হলে আমাদের প্রায় ৯ হাজার ৫০০ মাইল (১৫ হাজার ২৮৯ কিলোমিটার) দূরে যেতে হবে। আমি সেটা চাই না। আমি চাই, পরিস্থিতি শান্ত হোক। চীনও শান্ত থাকুক।’

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদদের জানান, এবারের চীন সফরে তিনি ও সি জিনপিং দ্বীপটি (তাইওয়ান) নিয়ে ‘অনেক কথা’ বলেছেন। তবে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে তাইওয়ানকে রক্ষা করবে কি না, বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প।

দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর