কুমিল্লায় গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের দুই শতাধিক সোলার বাতি চুরি 

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

কুমিল্লা শহরের গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক থেকে দুই শতাধিক সোলার বাতি চুরি হয়েছে। এতে সরকারের প্রায় সোয়া কোটি টাকার ক্ষতির পাশাপাশি রাতের অন্ধকারে অনিরাপদ হয়ে পড়েছে লক্ষাধিক মানুষের চলাচল। প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তের পাশাপাশি দ্রুত নতুন বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। 

২০২৩ সালে সদর উপজেলার পালপাড়া থেকে গোলাবাড়ি সীমান্ত পর্যন্ত গোমতী নদীর বেড়িবাঁধের ৬ কিলোমিটার সড়কে ৫ শতাধিক সোলার বাতি বসানো হয়। প্রতিটি বাতির পেছনে ব্যয় হয় প্রায় ৫৮ হাজার টাকা। তবে সম্প্রতি ধাপে ধাপে দুই শতাধিক সোলার বাতি চুরি হয়ে গেছে।

স্থানীয়দের মতে, সোলার বাতিগুলো থাকায় কয়েক গ্রামের মানুষ রাতে নিরাপদে চলাচল করতে পারতেন। তবে চুরির পর বেড়েছে ভোগান্তি, সঙ্গে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা।

স্থানীয় এক নারী বলেন, মোবাইলের লাইট লাগে। না হইলে আপনার হাতে টর্চ লাইট লাগে। তা না হইলে মানুষের চলার কোনো লাইন নাই। 

আরেক ব্যক্তি বলেন, লাইট থাকতে আমরা ঢাকা থেকে রাতের ১টা–দেড়টার সময় আইছি। এখন ঢাকা থেকে আইতে ব্রিজে ছিনতাইকারী ধরে। এদিকে তো ধরেই। 

সড়কের পাশাপাশি টিক্কারচর সেতুর সব সোলার বাতিও চুরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতে ছিনতাই, মাদকসেবন ও সীমান্তে চোরাচালানের সুবিধা করতেই এসব বাতি নষ্ট বা চুরি করা হয়েছে।

এক পথচারী বলেন, বিশৃঙ্খল মানুষ, মাদক কারবারি যারা– এ লাইটগুলোর ওপর তাদের নজড় পড়েছে। 

আরেক পথচারী বলেন, মনে করেন আমি এদিক দিয়ে যাইতাছি। ১০টা লাইট থাকলে মনে একটু সাহস থাকে। লাইট না থাকায় এখন সাহসটা পাই না। 

কোটি টাকার সরকারি সম্পদ চুরি হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে প্রশাসন বলছে, চুরির ঘটনা তদন্তের পাশাপাশি দ্রুত সড়ক বাতি বাতি পুনঃস্থাপন করা হবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন, বিভিন্ন ধরনের চোরাচালানির জিনিসপত্র বাংলাদেশে আসে। সেটারই একটা সহজ উপায় তারা খুঁজে নিয়েছে। রাস্তাটা এত সুন্দর, এই রাস্তা দিয়ে যেকউ সহজে মুভ করতে পারবে। 

কুমিল্লা জেলা প্রশাসক মু রেজা হাসান বলেন, রাস্তার ধারে এতগুলো বাল্ব চুরি হয়ে গেল। অথচ কোনোভাবে জানা গেল না– কীভাবে এটি হয়েছে। সেটির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি। 

সোলার বাতি চুরির পর অন্ধকারে কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের দেড় লাখ মানুষের যাতায়াতের প্রধান এ সড়ক। একই পথে রয়েছে ভারতীয় সীমান্তসংলগ্ন বাংলাদেশের গোলাবাড়ি বিজিবি চেকপোস্ট।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর