নেপালে এখনও বন্যার ঝুঁকি, দুই হ্রদের পানি বাড়াচ্ছে উদ্বেগ

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎকেন্দ্র। চলছে উদ্ধার অভিযান, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। তবে উজানের দুটি হ্রদের পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত বন্যার ঝুঁকি থাকায় কাটছে না উদ্বেগ।

প্রতিদিন সকালে ঘুম ভাঙে, কিন্তু নতুন দিনের আলোয় স্বস্তি আসে না। চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপ, কাদায় ডুবে থাকা পথ আর হারিয়ে যাওয়া পরিচিত মুখগুলো। প্রায় ৫০ বছর ধরে যে জায়গাটিকে নিজের ঘর বলে জেনে এসেছেন, এখন সেই জায়গাটিই যেন অচেনা।

এই নির্মম বাস্তবতার শিকার ৬৭ বছর বয়সী বাল বাহাদুর ঘালে। বিপদ আঁচ করতে পেরে সময় নষ্ট না করে পরিবারের সবাইকে দ্রুত উঁচু জায়গায় আশ্রয় নেন। সেই সিদ্ধান্তই হয়তো বাঁচিয়ে দিয়েছে তাদের। কিন্তু এই কয়েক মুহূর্তেই বদলে গেছে তার জীবনের সব হিসেব।

বাল বাহাদুর ঘালে বলেন, ‘বন্যার পানি যখন আসতে শুরু করল, আমি ভালো করে তাকিয়ে দেখলাম ধোঁয়ার মতো পানি ওপরের দিকে ছুটছে। দ্রুত পরিবারের সবাইকে উঁচু জায়গায় আশ্রয় নিতে বললাম। পানির স্রোত বাড়তে থাকলে আমরা আরও উঁচু জায়গা খুঁজে সেখানে চলে যাই।’

বেঁচে যাওয়ার আনন্দের সঙ্গেও মিশে আছে হারানোর ভার। একটি দুর্যোগ থামার পর শুরু হয় আরেক যুদ্ধ, তা হলো ফিরে আসার যুদ্ধ। অর্থের হিসেবের বাইরেও রয়েছে হারিয়ে যাওয়া মানুষ, ভেঙে যাওয়া পরিবার, আর ঘর হারানো মানুষের ভবিষ্যতের হিসেবে।

বন্যার এই তাণ্ডবের পর জোর কদমে চলছে উদ্ধারকাজ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষজনকে। কারণ হিমালয়ের এই বিপর্যয়ের ঝুঁকি এখনো রয়ে গেছে। হিমবাহ থেকে তৈরি দুটি হ্রদের পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত বন্যার আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।

ত্রিশুলির কাদামাখা পথ ধরে যারা এখন হাঁটছেন, তারা শুধু একটি বন্যার পরবর্তী পরিণতির মধ্য দিয়ে যাচ্ছেন না। তাদের পায়ের নিচে জমে আছে তাদের পুরোনো জীবনের ধ্বংসাবশেষ। জীবন যেন আবার শুরু করতে হচ্ছে শূন্য থেকে।

 

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ফলে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে কাঠমান্ডু। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, দুর্গম ও ক্ষতিগ্রস্ত...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৩ জনে। এর মধ্যে তিব্বতে প্রাণ গেছে ৭ জনের। এখনও নিখোঁজ আছেন প্রায় দুই হাজার। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। নেপাল পুলিশের...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
মালয়েশিয়া আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সকালে রাজধানীতে এক...
অথচ এ ম্যাচে মায়ামির ডাগআউটে ছিলেন না অন্তর্বর্তী প্রধান কোচ গিলের্মো হয়োস। লিগের নির্ধারিত সময়ে কিক অফ নীতি বারবার ভঙ্গ করায় ম্যাচটি গ্যালারিতে বসে দেখতে হয়েছে তাঁকে। সম্প্রতি ক্রিস্তিয়ান কিলি...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর...
রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর