মরক্কো

পাশাপাশি দুই ভবন ধসে নিহত অন্তত ২২

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

মরক্কোর সবচেয়ে পুরোনো শহরগুলোর একটি ফেজ-এ পাশাপাশি দুই ভবন ধসে পড়ে অন্তত ২২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। দুই ভবনের একটিতে কেউ বসবাস করেন না অনেকদিন ধরেই, তবে অন্য ভবনটিতে চলছিল আকিকার অনুষ্ঠান। গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ফেজ শহরের প্রসিকিউটর।

হতাহতের এই সংখ্যা আপাতত প্রাথমিক হিসাবে পাওয়া জানিয়ে প্রসিকিউটর বলেছেন, এ নিয়ে তদন্ত চলছে।  

স্থানীয় কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, আকিকার অনুষ্ঠান যে ভবনে চলছিল, সেটিতে আটটি পরিবার বসবাস করত। পাশাপাশি দুই ভবনের দুটিই ছিল চার তলাবিশিষ্ট।

ভবনধসে স্ত্রী ও তিন সন্তানকে হারানো এক ব্যক্তি স্থানীয় মেদি১ টিভিতে বলেছেন, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত শুধু একজনের মরদেহ উদ্ধার করতে পেরেছেন, এখনো বাকি মরদেহগুলোর অপেক্ষায় আছেন তিনি।

রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারসংস্থা এসএনআরটি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, শহরের পশ্চিম দিকে ঘনবসতিপূর্ণ আল-মুস্তাকবাল অঞ্চলে অবস্থিত ভবন দুটিতে কিছুদিন ধরেই ফাটল দেখা গিয়েছিল।

মরক্কোর জনসংখ্যার অধিকাংশ এবং অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলগুলোর বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত, যেখানে দেশটির বাকি অংশ মূলত কৃষি, মৎস্য ও পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি মরক্কো। বিশ্বকাপ উপলক্ষে দেশটির সরকার একদিকে বিভিন্ন অঞ্চলে আধুনিক স্টেডিয়াম ও উচ্চাকাঙ্খী অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে, অন্য দিকে এই অঞ্চলে দারিদ্র, বসবাসের অবস্থা ও জনসেবার করুণ অবস্থা নিয়ে মানুষ ক্ষুব্ধ অনেকদিন ধরেই।  

তারই জেরে গত অক্টোবরে তরুণদের নেতৃত্বে মরক্কোজুড়ে ভবন ও বসবাসের অবস্থা এবং জনসেবার মান নিয়ে অসন্তোষের কারণে যে শহরগুলোতে গণবিক্ষোভ হয়েছে, ফেজ তার একটি। মরক্কোর তৃতীয় সর্বোচ্চ জনবসতিপূর্ণ শহরটি আঠার শতকের সময়ে রাজধানী হিসেবে পরিচিত ছিল। বিশ্বকাপের একটি ভেন্যু এই শহর।  

গত জানুয়ারিতে দেশটির গৃহায়নমন্ত্রী আদিব বেন ইব্রাহিম বলেছিলেন, দেশজুড়ে প্রায় ৩৮ হাজার ভবনকে চিহ্নিত করা হয়েছে যেগুলো ধসে পড়ার শঙ্কায় আছে।

বুধবারের এই দুর্ঘটনা মরক্কোতে হতাহতের হিসেবে গত ১৫ বছরে সবচেয়ে ভয়ংকর। এর আগে ২০১০ সালে দেশটির উত্তরে ঐতিহ্যবাহী শহর মেকনেসে একটি মিনার ধসে পড়ে ৪১ জন মারা গিয়েছিলেন।

স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ  ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জনেরও বেশি। এছাড়া, এখনো বেশ কয়েকজন নিখোঁজ আছেন।
চীনের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে চীনের জুতার রাজধানী খ্যাত ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় আগুন লাগে।
ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো ভক্ত ও অনুসারীর। পড়ানো হয়...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর