নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলায় নিহত ৩০ 

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ব্যস্ত মার্কেটে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। হামলার সময় লুটপাট, অগ্নিসংযোগ ও অপহরণের ঘটনাও ঘটে। ক্রমবর্ধমান সহিংসতায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

নাইজেরিয়ায় একটি মার্কেটে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। হামলার সময় বাজারের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করে বন্দুকধারীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে নাইজার প্রদেশের ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, মোটরসাইকেলে করে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাজারে এসে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। 

রয়টার্সকে আবিওদুন আরও বলেন, ‘হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসীরা কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেছে।’

দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করে বন্দুকধারীরা। ছবি: এক্সএক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, অপহৃত সবাইকে যত দ্রুত সম্ভব উদ্ধারে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, বিশেষ করে বন ও জঙ্গলের কাছাকাছি অঞ্চলে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকধারীরা ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করে। এখনো তাঁদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়াজুড়ে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ক্রমেই বেড়ে চলেছে। প্রত্যন্ত বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো নির্বিচারে হত্যাকাণ্ড ও অপহরণ চালাচ্ছে। চলমান অভিযান সত্ত্বেও এই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী।

ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এছাড়া নিখোঁজের সংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে ৫৮৯ জনই বিদেশি নাগরিক। পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনা ও...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর