নাইজেরিয়ায় ইস্টার সানডের প্রার্থনাসভায় গুলি, ৫ উপাসক নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ এএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গির্জায় ইস্টার সানডের প্রার্থনাসভা চলাকালীন বন্দুকধারীর হামলায় ৫ উপাসক নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদন বলছে, কাদুনা রাজ্যের আরিকো শহরের ওই গির্জায় হামলার পর জিম্মি হওয়া ৩১ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সৈন্যরা হামলাকারীদের সঙ্গে ‘প্রচণ্ড গোলাগুলিতে’ লিপ্ত হয়, যার ফলে তারা জিম্মিদের এবং নিহতদের লাশ ফেলে রেখে পালাতে বাধ্য হয়।

কর্মকর্তারা বলেছেন, এই গোলাগুলির ফলে পলায়নরত সন্ত্রাসীদের উল্লেখযোগ্য সংখ্যক হতাহত হয়েছে, যার প্রমাণ তাদের পালানোর পথে রক্তের দাগ।

হামলায় হতাহতের ঘটনায় কাদুনা রাজ্যের আরিকো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার গির্জায় যাজক সানডে গাজেরি বাইবেল পাঠ করার সময় মোটরসাইকেলে চড়ে সশস্ত্র দস্যুরা সেখানে পৌঁছায়। মাত্র ২০ মিনিটের অভিযানে তারা ৫ জনকে হত্যা এবং বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায়। 

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায়ই মুক্তিপণের দাবিতে গণ-অপহরণের ঘটনা ঘটে। প্রাণঘাতী হামলা চালিয়ে গ্রামীণ জনপদগুলোকে চরম আতঙ্কে রাখে স্থানীয় দস্যুরা।

পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধের...
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর