শিক্ষার্থী-বিদেশি কর্মীদের দুঃসংবাদ দিল কানাডা 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম

অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর জন্য বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিট ও বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের যোগ্যতা আরও কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে কানাডা। গতকাল বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার বর্তমানে জনমত জরিপে পিছিয়ে রয়েছে। চলতি সপ্তাহে দলটি একটি গুরুত্বপূর্ণ উপ-নির্বাচনে হেরে যায়। এরপরই কানাডা সরকার বিদেশি শিক্ষার্থী এবং কর্মী কমানোর এই পরিকল্পনা ঘোষণা করল।   

কানাডায় ২০২৫ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে অভিবাসন নীতি কানাডার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। 
 
বুধবার কানাডার সরকারের পক্ষ থেকে বলা হয়, ২০২৫ সাল নাগাদ ৪ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেওয়া হবে। ২০২৩ সালে দেশটি ৫ লাখ ৯ হাজার ৩৯০ জন শিক্ষার্থীকে তাদের দেশে যাওয়ার অনুমোদন দেয়। চলতি বছর প্রথম সাত মাসে ১ লাখ ৭৫ হাজার ৯২০ জন শিক্ষার্থী কানাডায় যাওয়ার অনুমোদন পেয়েছে। 

এছাড়া বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যাও কমানোর কথা জানিয়েছে কানাডা সরকার। এক বিবৃতিতে কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেন, ‘বাস্তবতা হল কানাডায় যারা আসতে চায়  সবাই তা পারবে না।’ 

গত এপ্রিলে কানাডায় অস্থায়ী বাসিন্দা ছিল মোট জনসংখ্যার ৬ দশমিক ৮ শতাংশ। কানাডা সরকার চাইছে এটি পাঁচ শতাংশে নামিয়ে আনতে। 

সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়সহ বিভিন্ন সামাজিক সমস্যার জন্য কানাডায় অভিবাসীদের দায়ী করা হয়।  

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন শিক্ষার্থী। শুক্রবার দক্ষিণ কোটাবাতো...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্ক ও আগ্রাসী নীতির মুখে কানাডার দিকে ঝুঁকছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্পর্কোন্নয়ের লক্ষ্যে কানাডাকে প্রথম অ্যাসোসিয়েট মেম্বার বা সহযোগী সদস্য...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপের অনুমোদন সীমিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ জারি করেছে ট্রাম্পের প্রশাসন।
এসিআই পিএলসি- এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বিএনপি সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে...
সিরাজগঞ্জের ১ হাজার ৫৬টি এবং নাটোরের ৪২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এর ফলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৯ শিশু।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর