মার্কিন নীতির কারণে কানাডার দিকে ঝুঁকছে ইইউ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য শুল্ক ও আগ্রাসী নীতির মুখে কানাডার দিকে ঝুঁকছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্পর্কোন্নয়ের লক্ষ্যে কানাডাকে প্রথম অ্যাসোসিয়েট মেম্বার বা সহযোগী সদস্য করার প্রস্তাব দিয়েছেন ইইউ কমিশনার উরসুলা ভন ডার লিয়েন। 

তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কানাডা ও জোটের অন্য সদস্যরা। তবে এই ধরনের পদক্ষেপকে শত্রুভাবাপন্ন আচরণ হিসেবে বিবেচনা করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।  

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের জোটে রয়েছে ইউরোপ মহাদেশের ২৭ দেশ। মহাদেশটির সাথে সুসম্পর্ক থাকলেও জোটের সদস্য নয় কানাডা। তবে এবার দেশটির জন্য নতুন অংশীদারত্বের মর্যাদা তৈরিতে আগ্রহী ইইউ। 

বুধবার ইউরোপীয় কমিশনের প্রধান জানান, কানাডাকে ইইউর প্রথম অ্যাসোসিয়েট সদস্য করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চান তিনি। এ বিষয়ে তিনি জানান, বিদ্যমান বাণিজ্য চুক্তির বাইরে গিয়ে কানাডার সঙ্গে ভবিষ্যৎভিত্তিক জোট গড়ে তুলতে চায় ইইউ।

উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘এই নতুন বিশ্বে আমাদের অংশীদারত্ব নতুনভাবে ভাবতে হবে এবং আমাদের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বৈশ্বিক জোট গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে ইউরোপই তার সক্ষমতা ও শক্তির কারণে নেতৃত্ব দিতে পারে। এজন্যই আমি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আমন্ত্রণ জানিয়েছি।’ 

এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে কানাডার বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের মধ্যেই ইউরোপমুখী অটোয়া। ফলে ইইউ প্রধানের এই প্রস্তাবকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

নতুন অংশীদারত্বের আওতায় প্রযুক্তি, প্রতিরক্ষা, আর্কটিক অঞ্চল, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, এআই, সাইবার নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তার মতো খাতে সহযোগিতা বাড়ানো হবে।

প্রস্তাবটি বাস্তবায়িত হলে কানাডার সঙ্গে ইইউর সম্পর্কের জন্য নতুন কাঠামো তৈরি করতে হবে। তবে এর বিস্তারিত রূপ কী হবে, তা এখনও নির্ধারিত হয়নি। প্রয়োজন হবে ইইউ সদস্যদেশগুলোর সম্মতিও। 

এদিকে, কানাডার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা। এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন কানাডার সাধারণ মানুষ। 

ইইউ’র সাথে কানাডার ঘনিষ্ঠ হওয়া প্রসঙ্গে এক কানাডীয় জানান, ৯০-এর দশকে নাফটা চুক্তির পর থেকে কানাডা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। দুই দেশের অর্থনীতি গভীরভাবে একীভূত। ফলে আমরা একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গেছি, আর সেই দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে। তাই ইউরোপের সঙ্গে আমাদের অংশীদারত্বকে কাজে লাগানো উচিত।

এদিকে, ইইউ ও কানাডার সম্পর্কোন্নয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের শত্রুভাবাপন্ন আচরণের জবাবে জোটটির ওপর আরও শুল্ক আরোপের হুমকি দেন তিনি।

ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই...
আগামী নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে পাঁচ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমানঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সরকার ৬১ হাজার মেট্রিকটন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পর দেশের বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে চিনিগুড়া ও আতপ চালের দাম। নওগাঁয় মাত্র ৩ মাসে সুগন্ধি চালের দাম বেড়ে দ্বিগুণ হওয়ায় বাসা-বাড়ি...
মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। নিজ নিজ মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও সম্মত হয় দুই পক্ষ। এ সম্পর্কের আওতায় অর্থনৈতিক ও...
স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোতে অস্থিরতার জেরে উর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে প্রায় ১০৬ ডলার। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে মানুষের খাদ্য নিরাপত্তার ওপরও।...
লোডিং...

এলাকার খবর