যেভাবে এখনো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ রয়েছে কমলার!

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে ধরাশায়ী হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এর মধ্য দিয়ে আমেরিকায় নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আবারও শেষ হয়ে গেল। কিন্তু এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি কমলার। জো বাইডেন চাইলে প্রথম নারী প্রেসিডেন্ট পেতে পারে আমেরিকা। 

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে ও নিউইয়র্ক পোস্টসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হচ্ছে, ডেমোক্র্যাটদের একটি অংশ চাইছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন যাতে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। তাতে প্রেসিডেন্ট হওয়ার পথ খুলে যাবে কমলার।

আমেরিকার আইনেও এতে কোনো বাধা নেই। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে ক্ষমতায় থাকবেন জো বাইডেন। আইন বলছে, তিনি মারা গেলে বা সরে দাঁড়ালে ভাইস প্রেসিডেন্ট পাবেন প্রেসিডেন্টের দায়িত্ব। এতে আলাদা কোনো ভোটও লাগবে না, কারও বাধাও থাকবে না।

এমনটি হলে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। প্রথম নারী প্রেসিডেন্ট পাবে আমেরিকা। এ ছাড়া প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্টও পাবে দেশটি।  

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, ইস্যুটি প্রথম সামনে আনেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমন্স। গত রোববার সিএনএনের এক প্রোগ্রামে তাঁকে প্রশ্ন করা হয়, ট্রাম্প ক্ষমতায় আসার আগ পর্যন্ত ৭১ দিনে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে?

গাজা, ইউক্রেন ও ন্যাটো ইস্যু নিয়েই সাধারণত মন্তব্য করার কথা ছিল জামাল সিমন্সের। কিন্তু তিনি বললেন ভিন্ন কথা। সিএনএনকে জামাল সিমন্স বলেন, আগামী ৩০ দিনের মধ্যে জো বাইডেন পদত্যাগ করলে কমলা হ্যারিস হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট।’

সিমন্স আরও বলেন, ‘জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার অনেকগুলোই পূরণ করেছেন। এই মুহূর্তে একটি প্রতিশ্রুতি বাকি আছে, যা তিনি পূরণ করতে পারেন। আর তা হলো, একটি ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হয়ে উঠা।’ 

বারাক ওবামার সঙ্গে কমলা হ্যারিস। ফাইল ছবি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বেশকিছু কারণের মধ্যে রয়েছে তাঁর দেরিতে মনোনয়ন পাওয়া। এ বিষয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকেই দুষছেন সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি। পেলোসির মতে, প্রেসিডেন্ট জো বাইডেন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারতো। 

বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তড়িঘড়ি করে প্রার্থী মনোনয়ন দেওয়ায় কমলা হ্যারিস নিজের শক্তিমত্তার প্রমাণ দিতে পারেননি বলে দাবি ন্যান্সি পেলোসির। মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক এই স্পিকার আরও বলেন, বাইডেন আরও আগে প্রার্থিতা থেকে সরে এলে কমলা জনগণের আরও কাছে যেতে পারতেন।

এ নিয়ে এবার বেশ কয়েকজন ডেমোক্র্যাটও কথা বলছেন। তারা বলছেন, এবার কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া উচিত বাইডেনের। এতে কূটনৈতিক সম্পর্কের দিক থেকে অনেকটা এগিয়ে থাকতে পারবে ডেমোক্র্যাটরা। আর তাতে আগামী মধ্যবর্তী নির্বাচনে তারা বেশ ভালো কিছু করতে পারবে।  

এতে আইনি বাধা না থাকলেও নীতিগত কিছু বাধা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আর কমলা হ্যারিসও কখনো এ নিয়ে মন্তব্য করেননি। ডেমোক্র্যাটদের উচ্চমহলে এ নিয়ে আলোচনা হয়নি বলেই দাবি করছেন আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। 

বলে নেওয়া ভালো, জো বাইডেনের পদত্যাগের ব্যাপারে এখনো হোয়াইট হাউস থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে তিনি সরে দাঁড়ালে নতুন ইতিহাস রচিত হতে পারে আমেরিকায়। সেটি হয়তো কমলার জন্য এতটা সুখকর হবে না। কেননা তিনি নির্বাচনে পপুলার ভোটেও জিততে পারেননি। 

বিশ্লেষকেরা বলছেন, এভাবে নারী প্রেসিডেন্ট পাওয়া আমেরিকার জন্য ভালো কোনো সংবাদ হতে পারে না। আর কমলা হ্যারিস সেটি হয়তো চাইবেনও না। তবে সময়ই বলে দেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন পথে হাঁটবেন।

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর