যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেট ভোটে নির্বাচিত হয়েছেন মার্কো রুবিও। স্থানীয় সময় সোমবার মার্কিন সিনেটে এ ভোট অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

এতে বলা হয়, মার্কো সর্বসম্মতভাবে সিনেটে ৯৯-০ ভোট পেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন।  

ভোটের পর সাংবাদিকদের রুবিও বলেছেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি ভালো অনুভব করছেন।

তিনি জানান, এটি তাঁর জন্য ‘বিশাল সম্মানের’ বিষয়।

একই দিন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তাঁকে শপথ পড়ান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে এক মেয়াদ বিরতিতে দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।

সোমবার ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে আয়োজিত শপথ অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। এরপর শপথ হয় ট্রাম্পের।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি নোবেলজয়ী হিসেবে...
জুনে সই হওয়া চুক্তির ৭ শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফ। এসময়, অযথা সময় নষ্ট করা এবং একতরফা দাবি চাপিয়ে দেয়ার দিন শেষ বলেও...
ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো পরিকল্পনা তেহরান পরিত্যাগ করছে বলেও দাবি...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর