জুলাইয়ে খামেনির জানাজা, মাশহাদে হবে দাফন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ জানিয়েছেন, অনুষ্ঠানটি শহীদ নেতাকে বিদায় শিরোনামে অনুষ্ঠিত হবে। 

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:৫১ এএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ জানিয়েছেন, অনুষ্ঠানটি শহীদ নেতাকে বিদায় শিরোনামে অনুষ্ঠিত হবে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুখপাত্র জানান, ৬ জুলাই রাজধানী তেহরানে আলী খামেনির জানাজার শোভাযাত্রা শুরু হবে। ৭ জুলাই পবিত্র নগরী কোমে জানাজার শোভাযাত্রা ও নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে।

সবশেষে ৯ জুলাই, পবিত্র নগরী মাশহাদে আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ নিয়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে ইমাম রেজার পবিত্র মাজারে তাঁকে দাফন করা হবে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হন। তাঁর মৃত্যুর কয়েকদিন পরই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়।

বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ বলেন, ‘ইরানের শহীদ নেতাকে বিদায় শীর্ষক এই অনুষ্ঠানের স্লোগান আমাদের জেগে উঠতেই হবে। শহীদ নেতার বাম হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দেখা যাওয়াকে দৃঢ়তা ও অটলতার প্রতীক হিসেবে বিবেচনা করে অনুষ্ঠানের প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত বেছে নেয়া হয়েছে।’

 

যুক্তরাষ্ট্র ইরানের ওপর থাকা তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য সাময়িকভাবে তুলে নিয়েছে। নতুন লাইসেন্স অনুযায়ী ইরান তেল উৎপাদন ও রপ্তানি করতে পারবে ২১ আগস্ট পর্যন্ত। 
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি এ কথা জানান বলে এএফপি জানিয়েছে।
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। জাহাজ ট্র্যাকিং ডেটার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুনরায় মনোনিবেশ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততা ইউরোপীয় ইউনিয়নের...
ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিল...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে এ খবর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর