আমেরিকায় লাগামহীন মূল্যস্ফীতি, গভীর উদ্বেগে অর্থনীতিবিদরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম

আমেরিকায় জীবনযাত্রার খরচ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতির হার সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খাদ্য ও জ্বালানির বাইরে অন্যান্য নিত্যপণ্য ও সেবা খাতের খরচ টানা তিন মাস ধরে সর্বোচ্চ পর্যায়ে থাকায় বাজারে মূল্যস্ফীতির চাপ স্পষ্ট হয়ে উঠেছে।

মার্কিন শ্রম অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন বলছে, অক্টোবরে ভোক্তা মূল্যসূচক বা সিপিআই বেড়ে শূন্য দশমিক চার শতাংশে পৌঁছেছে। যা অর্থনীতিবিদদের আগাম পূর্বাভাসের চেয়েও বেশি।

এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়। বিশেষ করে বাড়িভাড়া ও আবাসন খরচ বাড়ায় সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র হয়েছে। জ্বালানির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিনোদন ও চিকিৎসা সেবার মতো খাতে অতিরিক্ত খরচ খুব সহজে কমছে না। 

সবচেয়ে উদ্বেগের বিষয়, খাদ্য ও জ্বালানির মতো পরিবর্তনশীল খাত বাদ দিলে মূল্যস্ফীতি টানা তিন মাস ধরে শূন্য দশমিক ৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে বার্ষিক ৩.৬ শতাংশে স্থায়ী হয়েছে। যা কেন্দ্রীয় ব্যাংকের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

মূল্যস্ফীতি না কমার আতঙ্কে অর্থ ও বন্ড বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা বন্ড বিক্রি বাড়িয়ে দেওয়ায় বেড়েছে সুদের হার। ফলে সাধারণ জনগণের ব্যাংক ঋণগ্রহণ, বাড়ি কেনা বা ব্যবসা পরিচালনার খরচ নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ রাখার চার ঘণ্টা পর চলাচলের অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায়...
বাহরাইনে অবস্থিত আমেরিকার একটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড–আইআরজিসি। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ...
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৃহস্পতিবার ক্রেমলিনে এ বৈঠক হয়।
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি জিমে বন্দুক হামলায় একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লোগান সার্কেলের এ ঘটনায় হামলাকারীকে ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ করে...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে  মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ...
পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক...
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনবিার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসির কর্মীরা। ফেরিতে বাল্কহেডের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় ফেরি মাস্টারকে...
লোডিং...

এলাকার খবর