রূপপুরে বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

আজ শনিবার সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার কথা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে।

এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর, পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে  মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ...
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল...
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। 
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় হওয়া এ মামলায় ছাত্রলীগ-যুবলীগের ৮ জনের নামসহ ৩৮ জনকে...
আমেরিকায় জীবনযাত্রার খরচ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতির হার সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খাদ্য ও জ্বালানির বাইরে...
পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক...
মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনবিার সকাল থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসির কর্মীরা। ফেরিতে বাল্কহেডের ধাক্কায় এক শিশু নিহতের ঘটনায় ফেরি মাস্টারকে...
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইনের নবারুণ গলিতে এ...
লোডিং...

এলাকার খবর