একই টেবিলে বসছেন ট্রাম্প, পুতিন ও শি!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

বিশ্ব রাজনীতির নানা সংকটের মধ্যে চীনের শেনঝেনে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান। এপেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে বহুল আলোচিত এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনায় গুরুত্ব পেতে পারে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান ও উত্তর কোরিয়া পরিস্থিতি। বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতির সমীকরণে এই বৈঠক কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর বিশ্বের। খবর রয়টার্সের।

১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে বসতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন জোটের বার্ষিক সম্মেলন। এর ফাঁকেই হতে যাচ্ছে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক। যেখানে অংশ নেবেন বিশ্বের শক্তিধর ৩ দেশের রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছেন তিন নেতা। বৈঠকে গুরুত্ব পেতে যাচ্ছে উচ্চাকাঙ্ক্ষী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ইস্যু। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি গত ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো এখন বড় ধরনের কোনো নিয়মনীতির আওতামুক্ত হয়ে পড়েছে।

বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়টিও তুলবেন। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

চীনের বিশ্লেষক চিম লি বলেন, ‘সম্মেলনের বাইরে বেশ কিছু ভূরাজনৈতিক ইস্যুও গুরুত্ব পাবে। এর মধ্যে ইরান যুদ্ধ অন্যতম। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী পদক্ষেপ নেন, সেটিও থাকবে পর্যবেক্ষণে। উত্তর কোরিয়া সদস্য না হলেও এপেকের ফাঁকে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনাও থাকছে আলোচনায়।’

২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার শেনঝেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

আমেরিকার সব বিমানবন্দরে বিমান উড্ডয়ন সাময়িক বন্ধ রাখার চার ঘণ্টা পর চলাচলের অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন–এফএএ। শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থায়...
ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৃহস্পতিবার ক্রেমলিনে এ বৈঠক হয়।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বল এখন ওয়াশিংটনের কোর্টে বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, তেহরান নিজেদের দাবি জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে। তবে মার্কিন...
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। মস্কোর...
ব্যাপক ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালিতে চলছে বাণিজ্যিক জাহাজ। গত ২৪ ঘণ্টায় ৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের দাবি, তেলবাহী ট্যাঙ্কারে আগুন, নৌমাইনের আঘাত এবং মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। জাতিসংঘের...
বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।
২৪–এর গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের পক্ষ নেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ।  শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে ভেটারান্স ডের অনুষ্ঠানে...
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা খুলনাগামী ফাল্গুনী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর