পাসপোর্ট দেখানোর প্রয়োজন হবে না এই বিমানবন্দরে 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ পিএম

আগামী বছর থেকে যাত্রীদের পাসপোর্টমুক্ত স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সুবিধা দেবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। দেশটি ছাড়ার ক্ষেত্রে যাত্রীরা এ সুবিধা পাবেন যাত্রীরা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ২০২৪ সাল থেকে চাঙ্গি বিমানবন্দরে পাসপোর্টের বদলে ব্যবহার করা হবে বায়োমেট্রিক ডেটা পদ্ধতি। সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী জোসেফিন তেও গত সোমবার পার্লামেন্ট অধিবেশনে এ ঘোষণা দেন। নতুন এ নীতির জন্য দেশটির অভিবাসন আইনে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। 

সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী বলেন,  পাসপোর্ট-মুক্ত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স চালু করা বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে সিঙ্গাপুর। এ পদ্ধতিতে যাত্রীরা আরও বেশি সুবিধা ভোগ করতে পারবে। তাঁদের জায়গায় জায়গায় ভ্রমণ সংক্রান্ত নথি উপস্থাপন করতে হবে না।

এ পদ্ধতির ফলে যাত্রীরা আঙুলের স্পর্শে তাঁদের ব্যাগ সংগ্রহ, ইমিগ্রেশনের ছাড়পত্র ও বোর্ডিং পাসের সুবিধা ভোগ করতে পারবেন। তবে সিঙ্গাপুরের বাইরে অনেক দেশেই সরাসরি পাসপোর্ট ব্যবহারের নীতি রয়েছে। ওই সব দেশে সিঙ্গাপুর থেকে যেতে হলে সংশ্লিষ্ট যাত্রীদের অবশ্যই সঙ্গে পাসপোর্ট রাখতে হবে।

সিঙ্গাপুরের যোগাযোগ মন্ত্রী জানান, এরইমধ্যে চাঙ্গি বিমানবন্দরের বেশ কিছু জায়গায় বায়োমেট্রিক ও চেহারা শনাক্তকরণের মতো স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরের একটি চাঙ্গি। এটি প্রায়শই বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দরের খেতাব পেয়ে থাকে।  এ বিমানবন্দর থেকে বিশ্বের শতাধিক এয়ারলাইনকে পরিষেবা দেওয়া হয়। এখান থেকে প্রায় ১০০টি দেশের ৪০০টির মতো শহর ও অঞ্চলে উড়োজাহাজ যাতায়াত করে। 

ভারতের উত্তরপ্রদেশের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত চালানো গুলিতে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,...
সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির যুদ্ধবিমান ইরান থেকে ইয়েমেনগামী একটি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ...
ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণও করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালির সংকটের মাঝেই মালাক্কা প্রণালি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি পরিবহন ও ভূরাজনীতিতে এর প্রভাব বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা।
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটা খেলবে। ওই ম্যাচটা মূলত মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাজধানীর বংশাল থানাধীন চানখারপুল কায়েতটুলি এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক...
লোডিং...

এলাকার খবর