ব্রিকস জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইন্দোনেশিয়া

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

ব্রিকস জোটের পূর্ণ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। ব্রাজিল সরকারের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য  জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, জোটের সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশটি দীর্ঘদিন ধরেই এই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করে আসছিল।

২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে সম্প্রসারণের প্রাথমিক অনুমোদন হয়। ইন্দোনেশিয়ার আবেদন তখনই গৃহীত হয়। তবে দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আগে থেকেই ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল ইন্দোনেশিয়া। উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি এবং গ্লোবাল সাউথ- এর স্বার্থ রক্ষার লক্ষ্যে এই জোটে যোগ দিলো দেশটি। 

বর্তমান সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল। সম্প্রতি মিসর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও এই জোটের অংশ হয়েছে।

বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারী দল। গতকাল শনিবার ভোরের...
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবারের এ ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
লোডিং...

এলাকার খবর