চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে বৈশ্বিক সভ্যতা সংলাপের মন্ত্রী পর্যায়ের বৈঠক। গতকাল বৃহস্পতিবার এ বৈঠক শুরু হয়। মানব অগ্রগতির পথে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক বিনিময় ও শিক্ষার গুরুত্বকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলনটি দুই দিনব্যাপী চলবে।
‘বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য মানব সভ্যতার বৈচিত্র্য রক্ষা’ শীর্ষক এ সম্মেলনে বিশ্বের ১৪০টি দেশ ও অঞ্চল থেকে ৬০০-এর বেশি অতিথি অংশ নিচ্ছেন।
বৈঠকে আয়োজিত বিভিন্ন উপ-ফোরামে অংশগ্রহণকারীরা সভ্যতার বিনিময় ও পারস্পরিক শিখনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। আলোচনার মূল বিষয়গুলোতে রয়েছে—একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলা, বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উদ্ভাবন, জাতির মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তোলা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং একাডেমিক বিনিময়।
সম্মেলনটি আয়োজন করছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ এবং আন্তর্জাতিক বিভাগ।



