ভিয়েতনামে বন্যায় অন্তত ৯০ জনের প্রাণহানি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

ভিয়েতনামে টানা কয়েক দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত অন্তত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। আজ রোববার সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, গত কয়েক দিনের বন্যায় দেশজুড়ে ১ লাখ ৮৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০ লাখেরও বেশি গবাদিপশু ভেসে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভিয়েতনাম সরকারের কর্মকর্তাদের অনুমান অনুযায়ী, ইতোমধ্যেই কয়েকশ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে দেশটিতে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে পাহাড় অধ্যুষিত প্রদেশ ডাক লাক। ১৬ নভেম্বরের পর থেকে এখনও পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই প্রদেশটিতে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটি। অতি সম্প্রতি কয়েক সপ্তাহের ব্যবধানে ঘূর্ণিঝড় কালমেঘি এবং বুয়ালোই আঘাত হানে ভিয়েতনামে। এবারে দেখা দিল অতিবৃষ্টি এবং এর দরুন সৃষ্ট বন্যা।

ভিয়েতনামের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালেও দেশটির প্রায় ২ লাখ ৫৮ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এছাড়া বন্যার কারণে প্রধান প্রধান সড়ক ও ট্রেনলাইনগুলোর কিছু অংশ ডুবে গেছে, ফলে দেশজুড়ে যোগাযোগ ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। 

সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণ এবং দক্ষিণ-মধ্য ভিয়েতনামের পাঁচটি প্রদেশ- কোয়াং নাই, গিয়া লাই, ডাক লাক, খান হোয়া এবং লাম ডং- সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রান সহায়তা প্রদানে নিয়োজিত আছে দেশটির সামরিক বাহিনী ও পুলিশ। 

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বর্তমানে জি-২০ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন। তবে সেখান থেকেই রোববার সকালে তিনি একটি ভার্চুয়াল জরুরি সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত দেশটির বেশ কয়েকটি অঞ্চলে দেড় মিটারের (৫ ফুট) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় বৃষ্টিপাতের মাত্রা ছাড়িয়েছে ৫ দশমিক ২ মিটার, যা ১৯৯৩ সালের পর সর্বোচ্চ। তবে আগামী কয়েক দিনে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

মূলত মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত কারণে ভিয়েতনামে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতেও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে দেশটি।

তথ্যসূত্র: বিবিসি, এএফপি

হিমবাহধসে নেপালে সৃষ্ট ভয়াবহ ঢলের ৯ দিন পর একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের একজন...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর