চীনের নিষেধাজ্ঞায় আমেরিকার ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ১০ জন ব্যক্তি ও ২০টি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের (ডিফেন্স ফার্ম) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের চীনে থাকা সব ধরনের সম্পদ জব্দ করা হবে।

একই সঙ্গে চীনের কোনো সংগঠন বা ব্যক্তি তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা ব্যবসা করতে পারবে না। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০ ব্যক্তির ওপর চীন ভ্রমণেও (হংকং ও ম্যাকাওসহ) নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তাইওয়ান নিয়ে সীমা অতিক্রমকারী যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের কঠোর জবাব দেবে চীন। একই সঙ্গে তাইওয়ানকে সশস্ত্র করার বিপজ্জনক প্রচেষ্টা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

সম্প্রতি তাইওয়ানের জন্য ১ হাজার ১১০ কোটি ডলারের একটি বিশাল অস্ত্র প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মূলত এর প্রতিবাদেই বেইজিং এই হার্ডলাইন অবস্থান নিয়েছে।

দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর