দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নীতিতে বদল

‘শান্তির দেশ’ জাপানও এখন অস্ত্র বেচবে

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:১০ পিএম

যুক্তরাষ্ট্রের মতো মোড়লদের ওপর নির্ভরশীলতা কমাতে অনেক দেশই নিজস্ব অস্ত্র উৎপাদনের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এরই মাঝে নতুন চমক দিল এশিয়ার দেশ জাপান। প্রতিরক্ষানীতি বদলে অস্ত্র রপ্তানির উদ্যোগ নিয়েছে এশিয়ায় অন্যতম এই পরাশক্তি।

বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহের মাঝে শান্তিকামী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর প্রথমবার প্রতিরক্ষানীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটি।

সামরিক বাহিনীর আধুনিকীকায়নের জন্য নতুন অস্ত্র কিনতে চাচ্ছে উন্নত দেশগুলো। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অস্ত্র উৎপাদনের বাড়তি চাপ সামলাচ্ছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ দেশগুলো। ফলে সমরাস্ত্রের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে নতুন প্রতিযোগীরা।

এমন পরিস্থিতিতে অস্ত্র রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান সরকার। স্থগিত করা হয়েছে সামরিক সরঞ্জাম রপ্তানির আইনি সীমাবদ্ধতা। ফলে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র রপ্তানির পথ খুলেছে।

জাপানের এমন উদ্যোগে নড়েচড়ে বসেছে এশিয়ার অনান্য পরাশক্তিরা। বিশ্লেষকরাও বলছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে জাপান। যদিও, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার বলছে, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এতদিন পর্যন্ত কেবল উদ্ধারকাজ, পরিবহন আর নজরদারির সরঞ্জাম উৎপাদন করতো জাপান। তবে গোপন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে ফিলিপাইনের সঙ্গে যুদ্ধজাহাজ রপ্তানির চুক্তি করেছে দেশটি।

প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছরপূর্তি আজ। ১৯৪৫ সালের এই দিনে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। যে বোমার...
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর থেকে ১০০টিরও বেশি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৩ জন।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকে পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
গত ৫ বছরের সব রেকর্ড ভেঙে কারাবন্দির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ভাবুন তো, যেখানে ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার, সেখানে রাখা হচ্ছে আড়াই গুণ বেশি বন্দি। আর কিছু কিছু জেলায় পরিস্থিতি এতটাই বেসামাল যে,...
লোডিং...

এলাকার খবর