গাজায় শিশুদের সঙ্গী ক্ষুধা আর অপুষ্টি

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

এখনও ক্ষুধার সঙ্গে লড়াই করছে গাজার শিশুরা। ২০২৫ সালের দুর্ভিক্ষের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে তৈরি হয়েছে খাদ্য সংকটের শঙ্কা। জাতিসংঘ সতর্ক করে বলছে, গাজার বড় একটি অংশ এখন চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ফলে সেখানে আবারও দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। 

প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত গাজার জনজীবন। গত অক্টোবরে হয় যুদ্ধবিরতি, তারপরও থামেনি ইসরায়েলি হামলা। এর মধ্যে মানবিক সহায়তা পৌঁছানো নিয়েও তৈরি হয়েছে বড় সংকট। যুদ্ধে ঘর-বাড়ি হারিয়ে বহু ফিলিস্তিনি এখন থাকছেন জরাজীর্ণ তাঁবুতে। পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে কাটছে দিন। একবেলা খাবার জুটলেও পরের বেলা কি খাবেন তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।        

এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ওসিএইচএ সতর্ক করে জানিয়েছে, গাজায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে, যা আবারও দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, উপত্যকার প্রায় ৬৭ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ২ লাখের বেশি মানুষ এমন পর্যায়ে রয়েছে, যা দুর্ভিক্ষ ঘোষণার আগের পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়।            

খাদ্য সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিশুদের ওপর। দীর্ঘদিন পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার না পাওয়ায় অনেক শিশু দুর্বল হয়ে পড়েছে, কমেছে তাদের শারীরিক সক্ষমতা।   

খাদ্য সংকট মোকাবিলায় অনেক এলাকায় কমিউনিটি রান্নাঘর এখন মানুষের প্রধান ভরসা। তবে সেখানে পাওয়া খাবার মূলত ক্ষুধা নিবারণের জন্য। তাতে পূরণ হচ্ছে না শিশুদের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজের চাহিদা।

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টিতে ভোগা শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে শুধু খাবারের পরিমাণ বাড়ালেই হবে না, প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাদ্য। দীর্ঘদিনের অপুষ্টি তাদের শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। 

যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় খাবার সংগ্রহ আরও কঠিন হয়ে উঠেছে। দীর্ঘদিনের অবরোধ ও সরবরাহ সংকট পরিস্থিতিকে জটিলতর করে তুলছে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর