এক ফ্রেমে মোদি–শি–পুতিন, ভূরাজনীতির নতুন সমীকরণ?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

এক ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী দেশের তিন নেতা—নরেন্দ্র মোদি, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বার্তা নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু সৌজন্য বিনিময়ের দৃশ্য নয়; বরং তিন শক্তিধর দেশের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ ভূরাজনীতির গুরুত্বপূর্ণ প্রতীক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাত মেলালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ছবিটি প্রতিবেশী তিন দেশের মধ্যে দৃঢ় বন্ধন ও সহযোগিতার প্রতীক। তবে এর তাৎপর্য শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত, চীন ও রাশিয়ার মতো তিন প্রভাবশালী দেশের একসঙ্গে উপস্থিতি ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও রাশিয়ার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই ছবির গুরুত্ব আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ব্রিকস জোট নিয়ে আপত্তি জানিয়েছেন। এ অবস্থায় মোদি, জিনপিং ও পুতিনের একসঙ্গে দাঁড়ানোকে কেউ কেউ পশ্চিমা আধিপত্যের বাইরে বিকল্প শক্তির বার্তা হিসেবে দেখছেন।

যদিও তিন দেশের স্বার্থ ও নীতিতে পার্থক্য রয়েছে, তবু অর্থনীতি, জ্বালানি, প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তাদের পারস্পরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ।

পরপর ২ দিন তিন নেতার ছবি প্রকাশ করেছেন মোদি। ফলে এই দৃশ্যকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না অনেক বিশ্লেষক। এরই মধ্যে গত শুক্রবার মোদি-পুতিন এবং শনিবার মোদি-জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকও হয়েছে।

রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক এবং চীনের সঙ্গে নতুন করে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টার মধ্যে ৩ নেতার একসঙ্গে হাত মেলানোর এই ছবি ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে, বলছেন বিশ্লেষকেরা।

ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে জড়ো হয়েছে জোটের ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে এসব ছাপিয়ে আলোচনায় রয়েছে একাধিক সাইডলাইন বৈঠক। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হয়েছে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ...
দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অবশেষে কনসার্ট হয়েছে। সোমবার বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। প্রিয় ব্যান্ডের গান শুনতে...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
লোডিং...

এলাকার খবর