চীন যা চায় না, শি জিনপিংয়ের সঙ্গে তা নিয়েই কথা বলবেন ট্রাম্প

আপডেট : ১২ মে ২০২৬, ০৬:১৯ পিএম

চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন চায় না যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র সরবরাহ করুক। তবে বিষয়টি নিয়ে জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনা হবে বলেন তিনি।

এদিকে তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাত নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদে তাইওয়ান ইস্যুতে বড় উত্তেজনা তৈরি হবে বলে মনে করেন না তিনি। শি জিনপিংয়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এছাড়া ট্রাম্প জানান, হংকংয়ের গণতন্ত্রপন্থী গণমাধ্যম ব্যবসায়ী জিমি লাইয়ের মুক্তির বিষয়েও জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে উত্তেজনার অন্যতম কারণ। গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য ১১০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র প্যাকেজ ঘোষণা করে।

সম্প্রতি ট্রাম্পের উপদেষ্টারা তাইওয়ানকে নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প-শি বৈঠক হলেও তাইওয়ান নীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
ইরানের তেলের দিকে নজর ট্রাম্পের, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে গেছে এমন এক শক্তি—যাকে পাশ কাটানো এত সহজ নয়! ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একের পর এক...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর