ট্রাম্প–জিনপিং বৈঠকে শুরুতেই ঐক্যের ডাক

আপডেট : ১৪ মে ২০২৬, ১০:০৭ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে। বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন দুই নেতা। রয়টার্স জানিয়েছে এ খবর।

শি জিনপিং বিশ্ব পরিস্থিতিকে নতুন মোড় হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যবর্তী সম্পর্কে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশকে প্রতিদ্বন্দ্বী না হয়ে একসঙ্গে কাজ করা উচিত।

অন্যদিকে, ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে নিজের ভালো সম্পর্কের কথা বলেন। সেই সাথে শি জিনপিংকে মহান নেতা হিসেবেও প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তারা বাণিজ্য নিয়ে আলোচনা করতে চীনে গেছেন এবং সেখানে থাকতে পারা তাদের জন্য সম্মানের বিষয়।

ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল গ্রেট হলে প্রবেশ করলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাসের পাশাপাশি সামরিক সংগীত পরিবেশন করে ট্রাম্পকে স্বাগত জানানো হয়।

ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর