তাইওয়ান নিয়ে চীন–আমেরিকার সংঘাত হতে পারে, সতর্কবার্তা জিনপিংয়ের

আপডেট : ১৪ মে ২০২৬, ১২:৫২ পিএম

তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে এ সতর্কবার্তা দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।

তাইওয়ান প্রশ্নটি যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন শি বলেন, এ ইস্যুটি ঠিকভাবে সামলালে সম্পর্ক স্থিতিশীল থাকবে। কিন্তু ভুলভাবে পরিচালনা করলে দুই দেশের মধ্যে সংঘাত, এমনকি যুদ্ধের ঝুঁকিও তৈরি হতে পারে।

প্রায় দুই ঘণ্টার বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন দুই নেতা। শি জিনপিং বিশ্ব পরিস্থিতিকে নতুন মোড় হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যবর্তী সম্পর্কে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশকে প্রতিদ্বন্দ্বী না হয়ে একসঙ্গে কাজ করা উচিত।

অন্যদিকে, ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে নিজের ভালো সম্পর্কের কথা বলেন। সেই সাথে শি জিনপিংকে মহান নেতা হিসেবেও প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তারা বাণিজ্য নিয়ে আলোচনা করতে চীনে গেছেন। সেখানে থাকতে পারা তাদের জন্য সম্মানের বিষয়।

ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল গ্রেট হলে প্রবেশ করলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাসের পাশাপাশি সামরিক সংগীত পরিবেশন করে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। 

ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর