সাইবার হামলা: ইউরোপে শতাধিক ফ্লাইট বাতিল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইনসে শিডিউল বিপর্যয় হয়েছে। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কলিন্স অ্যারোস্পেসের সরবরাহ করা সফটওয়্যারে সমস্যার কারণে কিছু এয়ারলাইনসের কাজে বিঘ্ন ঘটছে। এ কারণে বেশিরভাগ ফ্লাইটে দেরির আশঙ্কার কথা জানিয়েছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হবে। ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে সাইবার হামলার কারণে যাত্রীদের হাতে-কলমে চেক-ইন ও বোর্ডিং করাতে হয়েছে। একই কারণে বার্লিনের ব্রান্ডেনবুর্গ বিমানবন্দরেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না এবং ত্রুটি সারাতে সময় লাগবে।

প্রসঙ্গত বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইনস) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।

ইউরোপের সব বড় বিমানবন্দর অবশ্য এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে।

 

 

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ার স্টারমার। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। তবে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে ক্ষমতায় বসতে চললেও, তাঁর সরকার গঠন ও রাষ্ট্রনীতি নিয়ে...
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জার্মানিতে চলতি বছরে এখন পর্যন্ত তীব্র গরমে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট।...
সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির যুদ্ধবিমান ইরান থেকে ইয়েমেনগামী একটি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর