তুরস্কে সন্দেহভাজন ১১৫ আইএস সদস্য গ্রেপ্তার

ইংরেজি নববর্ষ ঘিরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় তুরস্কজুড়ে চালানো নিরাপত্তা অভিযানে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালানো হয় দেশের ১২৪টি স্থানে একযোগে।

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ এএম

তুরস্কজুড়ে নিরাপত্তা অভিযানে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইংরেজি নববর্ষ ঘিরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় ১২৪টি স্থানে একযোগে এ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তুরস্ক কর্তৃপক্ষের দাবি, উৎসব চলাকালে হামলার পরিকল্পনা নস্যাৎ করতেই এই অভিযান চালানো হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি এবং আইএসের সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। 

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানান, আটক ব্যক্তিরা তুরস্কের ভেতরে এবং দেশের বাইরে অবস্থানরত আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল। তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

দুইদিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সশস্ত্র গোষ্ঠী আইএসের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায়। সে সময় আইএসের হয়ে কাজ করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি তুরস্কের নাগরিক। তাঁর বিরুদ্ধেও হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। 

সিরিয়ার কিছু অংশে আইএস এখনো সক্রিয়। দেশটির সঙ্গে তুরস্কের সীমান্ত প্রায় ৯০০ কিলোমিটার। ইস্তাম্বুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা আইএস সদস্যদের উৎখাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধের...
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার...
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর