স্পেনের ছোট্ট শহরটি হয়ে উঠল টমেটো যুদ্ধের ময়দান

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে ব্যবহার হয়েছে দেড় শ টনের বেশি টমেটো। ১৯৪৫ সালে স্থানীয়দের আকস্মিক এক ঝগড়া থেকে শুরু হওয়া এই আয়োজন এখন বিশ্বের অন্যতম পরিচিত উৎসব।

টমেটো নিয়ে ট্রাক উৎসবের মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হয় উল্লাস। ট্রাক থেকে নিচের হাজারো জনতার দিকে ছুড়ে দেওয়া হয় একের পর এক টমেটো। আর সেই টমেটো কুড়িয়ে নিয়ে শুরু পাল্টা আক্রমণ। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় টমেটোর রণক্ষেত্রে।

স্পেনের ছোট্ট শহর বুনিওলের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উৎসবে অংশ নেন জাপান, যুক্তরাজ্য, পর্তুগালসহ বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকেরা। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন প্রায় ২২ হাজার মানুষ।

এবার ১৫০ টনের বেশি পাকা নরম টমেটো একে অপরের দিকে ছুড়ে মেরে পুরো শহরকে লাল রঙে রাঙিয়ে তোলেন তাঁরা।

অংশগ্রহণকারীদের একজন বলেন, ‘এটা অসাধারণ ছিল। আমরা এই দিনের জন্য যুক্তরাজ্য থেকে এত দূর এসেছি। এটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’

আরেকজন বলেন, ‘এটা সত্যিই একটা লড়াই ছিল। বন্ধুদের সঙ্গে এসেছি। মনে হয় আমরাই জিতেছি!’

সাদা পোশাক পরা অংশগ্রহণকারীদের জামাকাপড় গোলাপি ও লালে রঞ্জিত হয়। টমেটো ছোড়ার পাশাপাশি চলে উল্লাস, নাচ-গান আর ছবি তোলার প্রতিযোগিতা। একসময় পুরো রাস্তা ঢেকে যায় টমেটোর পাল্পে।

টমেটো ছোড়ার আগে সেটি চেপে নরম করে নিতে হয় অংশগ্রহণকারীদের, যাতে কেউ আহত না হয়।

একজন আয়োজক বলেন, ‘সবচেয়ে ভালো অংশ হলো ট্রাকগুলো চলে যাওয়ার পর মাটিতে শুয়ে পড়া, এতে অভিজ্ঞতাটা পুরোপুরি উপভোগ করা যায়।’

১৯৪৫ সালে বুনিওলের স্থানীয় বাসিন্দাদের একটি আকস্মিক হাতাহাতি থেকেই শুরু হয়েছিল এই টমেটো যুদ্ধ। পরে তা রূপ নেয় স্পেনের বার্ষিক উৎসবে।

স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। শুক্রবার দেশটির ৭ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। শ্রেণিকক্ষের দুরাবস্থা, শিক্ষক সংকট আর শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোর প্রতিবাদে এ...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর