গুগল ম্যাপের ভুলে নির্মাণাধীন সেতু থেকে নদীতে গাড়ি, নিহত ৩

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:২০ এএম

গুগল ম্যাপে অন্ধ ভরসা, উঠেছিলেন ফাঁকা নির্মাণাধীন সেতুতে। এরপর সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি। এতে নিহত হন তিনজন। গত শনিবার এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। তাঁরা বেরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাঁদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মাণাধীন সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পরের দিন অর্থাৎ রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই যুবকের নাম জানা গেলেও, তৃতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। নির্মাণাধীন সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন তাঁরা।

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা...
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আবারও তীব্র হয়ে উঠছে যুব আন্দোলন। শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে বিক্ষোভ...
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
মাগুরায় ফের ভূতুড়ে বিলের অভিযোগ 
মাগুরায় আবারও অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে। এবার মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশগঠনে ও জনস্বার্থ রক্ষায় যার যার অবস্থান থেকে ভূমিকা রাখারও...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর