দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এল মহাত্মা গান্ধী ও তাঁর স্ত্রীর শাড়ি–লুঙ্গি

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:২১ পিএম

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এল দেশটির স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) ও তাঁর স্ত্রীর ব্যবহার করা নানা জিনিস ও ঐতিহাসিক কিছু নথি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু। 

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ফিনিক্স সেটেলমেন্ট ট্রাস্ট-গান্ধী ডেভেলপমেন্ট ট্রাস্ট থেকে নয়াদিল্লির জাতীয় গান্ধী জাদুঘরে এসছে এসব জিনিস। এর মধ্যে হাতে বোনা কাপড়ও রয়েছে। 

গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর একটি লাল পাড়ের শাড়ি, একটি লুঙ্গি এবং তুলার তৈরি একটি মালার অংশও আনা হয়েছে। ওই মালাটি গান্ধী নিজেই তৈরি করেন। 

এ ছাড়া ফেরত আনা নথিগুলোর মধ্যে রয়েছে ফিনিক্স সেটেলমেন্টের জন্য হস্তান্তরের দলিল, ট্রেডিং অ্যাকাউন্ট, ইন্ডিয়ান ওপিনিয়নের প্রকাশনা লাইসেন্স-দক্ষিণ আফ্রিকায় গান্ধীর ছেলে মণিলাল গান্ধী পরিচালিত একটি সংবাদপত্র-১৮৫৮ সালের ভারতীয় মতামত আইনের অধীনে একটি ঘোষণাপত্র এবং আরেক ছেলে দেবদাস গান্ধীকে মণিলালের লেখা চিঠিগুলো। এর বাইরেও বেশ কয়েকটি জিনিস।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, দক্ষিণ আফ্রিকার ট্রাস্ট থেকে জাতীয় গান্ধী জাদুঘরে মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত প্রত্নবস্তু এবং নথিপত্র হস্তান্তর প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। বাপুর জীবন এবং বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

মহাত্মা গান্ধী ১৮৯৩ সালে দক্ষিণ আফ্রিকায় যান এবং ১৯১৫ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন, ডারবানে বেশ কিছু সময় কাটিয়েছিলেন তিনি। সেখানে তিনি ১৯০৪ সালে ফিনিক্স সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেন।

দক্ষিণ আফ্রিকায় নিবন্ধিত গান্ধী উন্নয়ন ট্রাস্ট এবং ফিনিক্স সেটেলমেন্ট ট্রাস্টের মাধ্যমে ফিনিক্স সেটেলমেন্টটি পরিচালিত হচ্ছে, উভয়ই দক্ষিণ আফ্রিকায় নিবন্ধিত অলাভজনক সংস্থা। গান্ধীর পরিবার বিশেষ করে তাঁর ছেলে মণিলাল সেখানে বসবাস করতেন।

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর