‘সিঁদুর নিয়ে ব্যবসা করেছে মোদি সরকার’

আপডেট : ১৯ মে ২০২৫, ০৪:৪৪ পিএম

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে চালানো ভারত সরকারের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এখনো দেশটিতে চলছে সমালোচনা। এই ইস্যুতে এখনো অনেক রহস্যের জট খোলেনি বলে দাবি ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের। এর মধ্যেই দলটির এক নেতা অভিযোগ করে বললেন, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্যবসা করেছে বিজেপি সরকার। এই ব্যাপারে একদম চুপ হয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আজ সোমবার কংগ্রেস অভিযোগ করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সঙ্গে শান্তির জন্য ‘সিঁদুর নিয়ে ব্যবসা’ করেছে। আজ সকালে দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সময় কংগ্রেসের এআইসিসির মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা পররাষ্ট্রমন্তী এস জয়শঙ্করের বিরুদ্ধে দলের অভিযোগ পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া অপারেশন সিঁদুরের ব্যাপারে ভারত আগেই পাকিস্তানকে জানিয়েছিল বলে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়েও প্রশ্ন করেন পবন। 

ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির উদ্ধৃতি দিয়ে খেরা পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে জিজ্ঞাসা করেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণ বন্ধ না করলে আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছিল কিনা।

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ‘আমাদের নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ওপর কিছু প্রশ্ন করেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত এক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশে বারবার বলছেন যে, তিনি যুদ্ধ বন্ধ করার জন্য মধ্যস্থতা করেছিলেন। ট্রাম্প আরও একটি ভয়াবহ কথা বলেছেন যে, তিনি ভারতকে ব্যবসা বন্ধ করার হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করেছিলেন। সিঁদুর নিয়ে ব্যবসা চলছে, আর আমাদের প্রধানমন্ত্রী চুপ।’

এর আগে আজ সোমবার এই ইস্যুতে আরও কিছু প্রশ্ন করেন রাহুল গান্ধী। তিনি বলেন, হামলার ব্যাপারে আগেই পাকিস্তানকে জানিয়ে ভুল করেছে সরকার। আর এখন ক্ষয়ক্ষতি নিয়ে এত নিশ্চুপ কেন।

আজ এক টুইটে রাহুল লেখেন, ‘জয়শঙ্করের নীরবতা কেবল ইঙ্গিতই দিচ্ছে, এটি নিন্দনীয় কাজ। তাই আমি আবার জিজ্ঞাসা করব, পাকিস্তান আগে থেকেই জেনে যাওয়ার কারণে আমরা কত ভারতীয় বিমান হারিয়েছি? এটি কোনো ভুল ছিল না। এটি একটি অপরাধ ছিল। এবং জাতির সত্য জানার অধিকার রয়েছে।’

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর