এবার নারী সাংবাদিকদের উপস্থিতিতেই তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলন

তীব্র সমালোচনার পর দিল্লিতে নারী সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম

প্রবল সমালোচনার মুখে অবশেষে সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদেরও আমন্ত্রণ জানালেন ভারত সফরে থাকা আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। রোববার দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকরা সরাসরি তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন প্রশ্ন করেন, যার উত্তরও দেন তিনি।

এর আগে গত ১০ অক্টোবর দিল্লিতে আরেকটি সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আমির খান মুত্তাকি।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগের সংবাদ সম্মেলনে আফগান প্রতিনিধি দল নারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ ঘটনায় কংগ্রেসসহ বিরোধী দলগুলো একে ‘অগ্রহণযোগ্য’ ও ‘নারীদের জন্য অপমানজনক’ বলে মন্তব্য করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বানও জানায় তারা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “এ ঘটনায় ভারতের কোনো ভূমিকা নেই। অনুষ্ঠানটি আফগান দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত সম্পূর্ণ আফগান প্রতিনিধি দলের।”

নারীর অধিকার সংকোচনের কারণে আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থা নারীদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর