ভারতে এলপিজির তীব্র সংকট, সরকারের নির্দেশনাও কাজে আসছে না

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ভারতের বিভিন্ন শহরে সিলিন্ডারের দোকানের সামনে দেখা দিচ্ছে দীর্ঘ লাইন। সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার সরবরাহ বাড়ানোর নির্দেশ দিলেও কার্যত এর কোনো প্রভাব বাজারে পড়েনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশ ভারত। এরই মধ্যে দেশটির রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ ও বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোর এলপিজি বিতরণ কেন্দ্রের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত দীর্ঘায়িত হলে এ সংকট আরও প্রকট হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজন কুমার বলেন, ‘ভারতের প্রায় ৮০ শতাংশ জ্বালানি আসে বিদেশ থেকে। এর মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। বিশেষ করে এলপিজির ক্ষেত্রে আমাদের নির্ভরতা অনেক বেশি।’

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ভারতে একধরনের উদ্বেগ তৈরি হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু জ্বালানি সরবরাহ নয়, ভারতের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন তারা। রাজন কুমার বলেন, ‘যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে ভারত বড় জ্বালানি সমস্যার মুখোমুখি হবে। শুধু জ্বালানির দাম বাড়বে না, এতে রাজস্ব ঘাটতি, মুদ্রাস্ফীতি এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে।’

এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। দক্ষিণ ভারতের বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁ রান্নার গ্যাস না পেয়ে প্রথমে বিকল্প জ্বালানি ব্যবহার করলেও পরে সাময়িকভাবে রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। শহরটির একজন রেস্তোরাঁ মালিক প্রশান্ত কাকারি বলেন, ‘আমাদের রান্নাঘরের প্রায় ৯০ শতাংশ কাজই গ্যাসের ওপর নির্ভরশীল। এর কোনো বিকল্প নেই। এই যুদ্ধ যত দ্রুত শেষ হবে, ততই ভালো। আমার ২৫ জন কর্মীর জীবিকা এখন অনিশ্চয়তার মধ্যে আছে।’

গত বছর ভারতে রান্নার গ্যাসের ব্যবহার ছিল ৩৩ মিলিয়ন টনের বেশি, যার প্রায় ৬০ শতাংশই আমদানি করা হয়। আর সেই আমদানির বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার জনগণকে আতঙ্কিত হয়ে গ্যাস মজুত না করার আহ্বান জানিয়েছে এবং বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের জ্বালানি নিরাপত্তা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা কার্যালয়ে গেরুয়া রং লেপে দিয়েছে একদল বিক্ষোভকারী। মঙ্গলবার দুপুরে গেরুয়া পাগড়ি পরে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে কয়েকজন মানুষ এই কর্মকাণ্ড করে বলে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর