মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিলেন মোদি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে চূড়ান্ত ব্যস্ততায় সব কটি রাজনৈতিক দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন পশ্চিমবঙ্গে রয়েছেন। রোববার তাঁর প্রথম সভা ছিল মতুয়া-অধ্যুষিত বনগাঁর ঠাকুরনগরে। উত্তর ২৪ পরগনার অন্তর্গত এই অঞ্চলে আয়োজিত সভায় মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি।

এনআরসি-র  পর মতুয়া-অধ্যুষিত অঞ্চল থেকে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভাগ থেকে আজ পর্যন্ত সমস্ত শরণার্থীর দায়িত্ব আমাদের। তাঁদের জন্য চিন্তা করা ভারতের ঐতিহাসিক দায়িত্ব। সেই জন্য মোদি এনেছে। মতুয়া, নমঃশূদ্রদের বলব—আপনাদের নাগরিকত্ব, স্থায়ী ঠিকানা, কাগজ দেওয়া হবে; সব অধিকার দেওয়া হবে যা ভারতের নাগরিকেরা পান।’

পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘তৃণমূল মিথ্যা প্রচার করছে। এটা থেকে সাবধান হতে হবে আপনাদের। এরা প্রকাশ্যে সিএএ-র বিরোধিতা করে। এরা কি আপনাদের ভালো চায়?’

পরে হরিপালের জনসভা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছেন, ‘নবান্ন থেকে সরকার চলে না। এই সরকার চালায় তৃণমূলের গুন্ডা-মস্তানরা। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকার কাজ করে।’

সন্দেশখালি মামলার প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘তৃণমূল সরকার কেন্দ্রীয় তদন্তকারীর কাজে বাধা সৃষ্টি করছিল। প্রমাণ লোপাটের চেষ্টাও হয়। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে।’

অন্যদিকে, অমিত শাহরও একাধিক কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। নদীয়া জেলার রানাঘাটের জনসভা থেকে মুর্শিদাবাদের বাসিন্দা এবং ‘আম জনতা উন্নয়ন পার্টির’ হুমায়ুন কবীরকে তীব্র সমালোচনা করেন তিনি। তিনি ঘোষণা দেন যে, বাবরি মসজিদের অনুকরণে কোনো মসজিদ তিনি হতে দেবেন না।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর