পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট বুধবার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট কাল বুধবার। আচরণবিধি মেনে সোমবার সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয় নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুটি বড় জনসভা করেছেন। এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ করেছেন।

দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ৭ জেলার ১৪২টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে নদীয়ায় ১৭টি, উত্তর ২৪ পরগনায় ৩৩টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি, কলকাতায় ১১টি, হাওড়ায় ১৬টি, হুগলিতে ১৮টি ও পূর্ব বর্ধমানে ১৬টি আসনে ভোট হবে।

শেষ দফায় প্রার্থীর সংখ্যা ১,৪৪৮। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ শাসকদলের একাধিক মন্ত্রী, বিধায়ক ও তারকা প্রার্থীরা যেমন আছেন, তেমনি প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারীসহ গেরুয়া শিবিরের একাধিক বিধায়ক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রচারের শেষ দিনে ব্যারাকপুরে একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আগাম বার্তা দেন তিনি।

মোদি বলেন, “আমি রাজ্যের বিভিন্ন স্থানে গিয়েছি। বাংলার মানুষের মধ্যে যে মেজাজ আমি দেখেছি, তাতে পরিষ্কার যে ৪ মে ভোট গণনার পর বিজেপি জয়ী হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে এ রাজ্যে আসতেই হবে।”

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। মোট ২,৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায় ৫০৭ কোম্পানি ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশের সদস্য থাকা সত্ত্বেও দ্বিতীয় দফার নির্বাচনের আগে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত জগদ্দল থানার সামনে গত রোববার রাতে বিজেপি ও তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কেন্দ্রীয় বাহিনীর একজনসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় তৃণমূলের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে সোমবার সকালে আরামবাগের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিতালী বাগের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এদিন আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে যাওয়ার পথে গোঘাটের ভিকদাস এলাকায় বিজেপির সমর্থকেরা মিতালী বাগের গাড়ি দেখে তাতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর