পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের লড়াই শুরু, মুখোমুখি মমতা–শুভেন্দু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে বুধবার। এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ভারতীয় সময় সকাল ৭টা থেকে বুথে বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। তার আগে ভোর ৫টা থেকে শুরু হয় ‘মক পোলিং’। ‘মক পোলিং’ হল ভোটগ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোটযন্ত্র ঠিক মতো কাজ করছে কী না, তা যাচাই করিয়ে নেওয়ার পদ্ধতি।

দ্বিতীয় ও শেষ দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোট গ্রহণ চলছে। এর আগে ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল।

রাজ্যের মোট ২৯৪টি কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। প্রথম দফায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণই থেকেছে।

প্রথম দফা ভোটে ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে যা নজিরবিহীন বলেই জানিয়েছিল নির্বাচন কমিশন। এই দফাতেও ভোট অবাধ ও সুষ্ঠু করতে সচেষ্ট কমিশন। দ্বিতীয় দফার ভোট গ্রহণে কী চিত্র উঠে আসে সেদিকে নজর থাকবে। সূত্র: বিবিসি 

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর