গাজায় হাজারো মানুষের জন্য একটি টয়লেট

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:১৬ পিএম

প্রায় আট মাস ধরে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট। বিশেষ করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। 

গতকাল মঙ্গলবার অক্সফাম ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজার অধিকাংশ মানুষ নিরাপদ পানির অভাব ও স্যানিটেশন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। হাজারের বেশি মানুষ একটি টয়লেট ব্যবহার করছেন।   

গাজার দক্ষিণের আল–মাওয়াসি এলাকায় আশ্রয় নেওয়া ৫ লাখের বেশি মানুষের জন্য মাত্র ১২১টি টয়লেট রয়েছে। ফলে চার হাজারের বেশি মানুষকে ব্যবহার করতে হচ্ছে একটি টয়লেট।

অক্সফামের প্রতিবেদনে আরও বলা হয়, হামলা ও অবরোধের পাশাপাশি ত্রাণ সরবরাহে ইসরায়েলি বাধার কারণে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে গাজায়। অধিকাংশ শিশুদের দিন কাটছে অনাহারে। অনেক সময় পুরো একটা দিন না খেয়ে থাকছে শিশুরা।  

সাম্প্রতিক কয়েক সপ্তাহে গাজার দক্ষিণের রাফাহ অঞ্চলে মিশর সীমান্তের কাছে বোমা হামলা ও হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি হামলার কারণে উপত্যকার উত্তর থেকে দক্ষিণের এই অঞ্চলে নিরাপত্তার সন্ধানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। হামলা জোরদার করায় ওই অঞ্চলটিও ছাড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, রাফাহ থেকে অন্য এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন:

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর